ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ভাটপাড়ায় যাচ্ছেন বিজেপির প্রতিনিধি দল৷

উত্তেজনা বজায় রয়েছে ভাটপাড়ায়। লোকসভা নির্বাচনের আগে থেকে শুরু করে এখন অবধিও ভাটপাড়ার পরিস্থিতি উত্তপ্ত। দুদিন আগেই ভাটপাড়াতে দুষ্কৃতিদের সঙ্গে পুলিশের খন্ড যুদ্ধে মৃত্যু হয়েছে দুই সাধারণ ব্যক্তির৷ এরপরই ভাটপাড়ার পরিবেশ কার্যত থমথমে৷ ভাটপাড়ার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে জানিয়ে ইতিমধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রকের হস্তক্ষেপ চেয়েছেন বিজেপির দিলীপ ঘোষ। লিখিত দিয়েছেন অমিত শাহের নিকট। এরপরই আজ তিন সদস্যের একটি বিজেপি প্রতিনিধি দল আসতে চলেছেন ভাটপাড়ায়।

 

বর্ধমান – দুর্গাপুরের বিজেপি সাংসদ সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার নেতৃত্বে আজ ভাটপাড়ায় আসতে চলেছেন সাংসদ বিডি রাম এবং সাংসদ সত্যপাল সিং। এরা দুজনই প্রাক্তণ পুলিশ কর্তা। ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখতেই তাঁরা আসছেন বলে জানা গিয়েছে। মৃত দুই যুবকের বাড়িতেও তাঁরা যেতে পারেন বলে খবর৷

ভাটপাড়ার নতুন পুলিশ কমিশনারেট মনোজ ভর্মা দায়িত্ব নেওয়া পর আর নতুন করে কোনো অশান্তি ছড়ায়নি ভাটপাড়ায়৷ আজও অশান্তি এড়াতে মোতায়েন রয়েছে র‍্যাফ এবং পুলিশ বাহিনী৷ মৃত দুই যুবকের বাড়ির গলিতেও নামানো হয়েছে র‍্যাফ। ভাটপাড়ার পরিস্থিতি খতিয়ে দেখার পর বিজেপির এই প্রতিনিধি দল দিল্লিতে ফিরে রিপোর্ট দেবেন আমিত শাহের নিকট।

আরও অন্যান্য খবর