জিডি বিড়লা স্কুলের শৌচাগারে উদ্ধার হয়েছে দশম শ্রেণির কৃতী ছাত্রী কৃত্তিকার মৃতদেহ৷ শুক্রবার ক্লাস চলাকালীন দুপুরের দিকে সে শৌচাগারে যায়। এরপর প্রায় ৩০ মিনিট কেটে গেলেও তাকে ফিরতে না দেখে সন্দেহ জাগে সবার মনে। তারপরই স্কুলের শৌচাগারে গিয়ে উদ্ধার করা হয় কৃত্তিকার মৃতদেহ।
দেখা যায় যে, মুখে প্লাস্টিক গোঁজা রয়েছে কৃত্তিকার। হাত থেকে বইছে রক্তের বন্যা। তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷






