ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। মিটতে পারে বৃষ্টির ঘাটতি। এমনটাই জানালো আলিপুর হাওয়া অফিস।

বর্ষাকাল প্রায় শেষের পথে তবুও বেশি একটা বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে ভারী বর্ষণ হলেও তাই দক্ষিণে বৃষ্টির অভাবে মাথায় হাত চাষীদের। এমতাবস্থাতেই নতুন আশার বাণী শোনালো আবহাওয়া দফতর।

 

আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে আগামী ৪ আগস্ট এর আগে পরে এক নিন্মচাপ সৃষ্টি হতে চলেছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে, জার জেরেই দক্ষিণবঙ্গ এবং ওড়িশাতে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে তার আগেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়া খারাপ হতে পারে দেখে ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, যারা গিয়েছেন তাদের বলা হয়েছে ৩ আগস্টের মধ্যে ফিরে আসতে। আবহাওয়াবিদদের আন্দাজ, এই নিন্মচাপের দরুণ মৌসুমি বায়ু সক্রিয় হয়ে উঠতে পারে যার ফলে পূরণ হতে পারে বৃষ্টি ঘাটতি।

RELATED Articles

Leave a Comment