দক্ষিণ কলকাতার দুর্গা পূজাকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ধুন্ধুমার।

আদি দক্ষিণ কলকাতা বারোয়ারি সমিতির পূজাকে কেন্দ্র করে তৃণমূল – বিজেপি ধুন্ধুমার। পূজো কে দখল নেবে তা নিয়েই দ্বন্দ্বের সূত্রপাত৷ অভিযোগ, ক্লাব সদস্যদেরই মধ্যে তৃণমূল কর্মীরা পূজা দখল করতে চড়াও হন বিজেপি কর্মীদের ওপর৷

 

ঘটনাটি ঘটেছে খাস কলকাতার রাসবিহারী অ্যাভিনিউয়ের শীতলাতলায়। সূত্রের খবর কিছুদিন আগেই দেখানে দুর্গা পূজার খুঁটি পূজা করেছেন ক্লাবের বিজেপি সদস্যরা। সেখানেই গতকাল পৌঁছান বিজেপি নেতা সায়ন্তন বসু৷ অভিযোগ, সেসময়ই বিজেপি নেতার ওপর চড়াও হন ক্লানের তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীদের ঘেরাও করে চলে মারধর, এমনি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। তাঁরা কোনোভাবে বিজেপি কর্মীদের উদ্ধার করে টালিগঞ্জ থানায় নিয়ে এলে কিছুক্ষণ পর সেখানে এসে হাজির হন তৃণমূল কর্মীরাও। ফলস্বরূপ ফের থানাতেই ধুন্ধুমার বাঁধে দুপক্ষের। এরপর পুলিসের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আরও অন্যান্য খবর