শেষ দফার ভোটের পূর্বে ফের উত্তপ্ত হয়ে উঠলো ক্যানিং। শুক্রবার বিকেল থেকে বিজেপি – তৃণমূল এর সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ক্যানিং। এই ঘটনায় দু-পক্ষই পরস্পরকে দোষারোপ করে ক্যানিং থানায় অভিযোগ জানিয়েছে।
তৃণমূল কর্মীদের দাবী হঠাৎ কাল রাতে তাদের ওপর চড়াও হয় একদল বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা। তৃণমূলকে সমর্থন করার জন্য তাদের বেধড়ক মারধর করা হয়। জার জেরে রড-বাঁশের আঘাতে আহত হয়েছেন এক তৃণমূল কর্মী।
অপরদিকে বিজেপি কর্মীদের অভিযোগ যে, বিজেপিকে সমর্থন করায় তাদের ওপর কাল চড়াও হয়েছিল একদল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি৷ রড এবং বন্দুকের বাট দিয়ে তাদের মারধর করা হয়। যার ফলে আহত হয়েছেন বিজেপির তিন কর্মী৷ গুরুতর আহত হয়েছেন বিজেপির যাবদ মন্ডল নামে এক কর্মী। ক্যানিং হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে শাসক দল।





