সপ্তম তথা শেষ দফার ভোটে নানান স্থান থেকেই মিলছে অশান্তির খবর। এই ভোটগ্রহণকে কেন্দ্র করেই সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছে মথুরার রায়দিঘি। না, কোনো দুই রাজনৈতিক দলের সংঘর্ষ নয়, বরং গ্রামবাসীদের সঙ্গে তৃণমূল কর্মীদের উত্তেজনা রয়েছে এই গ্রামে।
আজ সকাল থেকেই রায়দিঘির সাতপুরে গ্রামবাসীদের ভোট দিতে যাওয়ায় বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। গ্রামবাসীদের অভিযোগ সকাল থেকেই তাদের ভয় দেখাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। দফায় দফায় চলেছে বোমাবাজি।
ঘটনাস্থলে পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এলেও তাতে আতঙ্ক বিন্দুমাত্র কমেনি বলে অভিযোগ গ্রামবাসীদের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের ভয়েই তারা এখনও ভোট দিতে যেতে পারেননি বলে জানান গ্রামবাসীরা।






