ইভিএম বিকল দমদমের নাগেরবাজার এলাকার তিনটি বুথে। বিক্ষোভ ভোটারদের।

আজ রাজ্যের ৯ টি লোকসভা নির্বাচন কেন্দ্রে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ পর্ব। তবে ইভিএম এবং ভিভিপ্যাট বিকল হয়ে যাওয়ায় এখনও ভোটগ্রহণ শুরু হয়নি বেশ কিছু বুথে। তা নিয়েই বিক্ষোভ শুরু করেছেন ভোটাররা।

বেলা বাড়ার সঙ্গেই বেড়ে যাবে গরমের দাপট,তাই সকাল সকালই আজ বুথে ভোট দিতে পৌঁছে যাচ্ছেন ভোটাররা। এমতাবস্থায় বুথে গিয়ে ইভিএম বিভ্রাট নিয়ে মহা সমস্যায় ভোটাররা।

দমদমের নাগেরবাজার এলাকায় ইতিমধ্যেই তিনটি ইভিএম বিকল হয়ে যাওয়ার খবর এসেছে। ১৬৬, ১৬৮ এবং ১৬৯ নং বুথে বিকল ইভিএম। এখনও অবধিও ভোটগ্রহণ শুরু করা যায়নি বুথ তিনটিতে। ফলস্বরূপ ধৈর্য হারাচ্ছেন লাইনে দাঁড়িয়ে থাকা ভোটাররা।

শুধু নাগেরবাজারেই নয়, ইভিএম বিভ্রাটের খবর মিলেছে সাউথ সিটি কলেজের বুথ থেকেও। এছাড়াও ভিভিপ্যাট বিকল হয়ে পরেছে হাবড়ার ২১১ নং বুথে। এই সমস্ত বুথগুলোতে এখনও ভোটগ্রহণ শুরু না হওয়ার বিক্ষোভে ফেটে পরেছেন ভোটাররা৷

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর