মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুল পুরিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের৷

শনিবার সন্দেশখালিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে নিহত হন দুই বিজেপি কর্মী। এরপরই এর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচী পালনের কথা জানান রাজ্য বিজেপি নেতৃত্ব। জানানো হয়েছিল যে আজ ১২ ঘন্টার বসিরহাট বন্ধ ডাকা হবে। সঙ্গে রাজ্য জুড়ে পালিত হবে কালা দিবস। সেইমতোই আজ সকাল থেকে বন্ধের রেশ পরে বসিরহাটে ৷

 

সকাল থেকেই রেল স্টেশন সহ অবরোধ করা হয় সড়ক পথও৷ এরপর সন্দেশখালিতে বিজেপি কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ডিআইপি রোডের কলেজ মোড় অবরোধ করেন কয়েকশো বিজেপি কর্মীরা। হাজির ছিলেন মহিলা বিজেপি কর্মীরাও। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। সঙ্গে মুখে কালো কাপড় বেঁধেও সেই ঘটনার প্রতিবাদ করেন বিজেপি কর্মীরা৷

এর সঙ্গে শ্যামপুকুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশ পুতুশ পুরিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা৷ সঙ্গে চলে কালো ব্যাজ পরে প্রতিবাদ৷ সব মিলিয়ে আজ স্থানে স্থানে যথেষ্টই উত্তেজনা দেখা গিয়েছে। অনুমান, আগামী আরও কয়েক দিন এই উত্তেজনা জারি থাকতে পারে সন্দেশখালির ঘটনাকে কেন্দ্র করে৷ ইতিমধ্যেই ১২ তারিখ আবার মহা মিছিলের আহ্বান জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

আরও অন্যান্য খবর