মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় আত্মঘাতী কালনার এক ছাত্রী৷

মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় নিজের ওড়না দ্বারা ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো কলনার নাদনঘাটের এক ছাত্রী। মৃতের নাম মিনতি বালা বলে জানা গিয়েছে৷

গতকাল মাধ্যমিকের ফলাফল ঘোষণার পর নিজের মায়ের সঙ্গেই নিকটের এক ক্যাফেতে নিজের রেজাল্ট দেখতে যায় কলনার মোল্লারবিল গ্রামের সেই ছাত্রী৷ সেখানে রেজাল্ট দেখে সে ভেঙে পরেছিল বলে জানানো হয় তার পরিবারের তরফে।

এরপরই বাড়ি ফিরে নিজের ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে দেয় বলে শোনা যায় সেই ছাত্রী। দুপুরে খাওয়ার সময় তাকে তার পরিবারের লোকেরা ডাকাডাকি করলেও কোনো সাড়া মেলেনি৷ এরপরই দড়জা ভেঙে ঘরে ঢোকে তার পরিবারের সদস্যরা৷

ঘরে ঢুকে তারা দেখতে পান যে ফ্যানের সঙ্গে গলার ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলছে মিনতি৷ এরপর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মোল্লারবিল গ্রামে।

RELATED Articles

Leave a Comment