২০২১ এ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন মুকুল রায়? জল্পনা তুঙ্গে।

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরই বোঝা গিয়েছে যে রাজ্যে শাসক দলের টালমাটাল অবস্থা। ৪২ এ ৪২ তো নয়ই এমনকি ২৪ ও হয়নি তৃণমূলের৷ ২২ টি আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে শাসক দলকে। অপরদিকে এক ধাক্কাতেই বিজেপির আসন সংখ্যা ২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮৷ এমতাবস্থায় শাসক দকের টালমাটাল পরিস্থিতির জন্য মুকুল রায়ের বিজেপিতে যোগ দেওয়াকেই দায়ী বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ৷

 

একদা তৃণমূলের মূল ভোটব্যাঙ্ক মুকুল রায় যোগ দিয়েছেন বিজেপিতে। তারই হাত ধরে তৃণমূলের অনেক সাংসদ, বিধায়কও পারি জমিয়েছেন গেরুয়া শিবিরে। আর তাই তৃণমূলের থেকে একের পর এক আসন বিজেপি কেড়ে নিয়েছে বলে ধারণা অনেকের৷

এখন প্রশ্ন হলো, যে মুকুল রায়ের জন্য রাজ্যে বিজেপির উত্থান এভাবে সম্ভব হলো তাঁর ভবিষ্যৎ কী হতে চলেছে? শোনা যাচ্ছে যে, বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব পেতে চলেছেন মুকুল রায়৷ দিলীপ ঘোষ ডাক পেতে পারেন মন্ত্রী সভায়, আর তখন রাজ্যের ভার এসে পরবে মুকুল রায়ের ওপরেই। শুধু তাই নয় রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে, শুধু বিজেপির রাজ্য সভাপতিই নয়, ২০২১ সালে রাজ্যের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীও হতে পারেন এই মুকুল রায়-ই।

RELATED Articles

Leave a Comment