গতকাল রাতে এক বিজেপি কর্মীকে গুলি করে খুন করার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে চাকদহ৷ অপরাধীদের গ্রেফতার করার দাবীতে সকাল থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মীরা। প্রথমে চাকদহ থানার সম্মুখে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। এরপর তারা অবরোধ করেন শিয়ালদহ-রানাঘাট শাখার তিনটি স্টেশন।
অভিযোগ, তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যোগ দিয়ে বিজেপির হয়ে কাজ করায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা হামলা চালায় সন্তু ঘোষ নামে সেই বছর বাইশের বিজেপি কর্মীর ওপর৷ গলাতে গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এরপরই দুষ্কৃতিদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ দেখাতে শুরু করেন সেখানকার বিজেপি কর্মীরা৷ তিন রেল স্টেশন সহ তাঁরা জাতীয় সড়ক অবরোধ করেন৷





