রাজ্যের পরবর্তী নির্বাচনগুলো হবে ব্যালটেই। আজ ধর্মতলা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর।

রাজ্যের পরবর্তী নির্বাচনগুলো করা হবে ব্যালটেই, এই দাবীই আজ ধর্মতলার মঞ্চ থেকে জোরালো গলায় জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গত লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পরই ইভিএম এ কারচুপির অভিযোগ আনেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি বারবার দাবী জানান যে পরবর্তী ভোটগুলো যেন করা হয় ব্যালটেই। আজও শহিদ সমাবেশের মঞ্চ থেকে একই গলার সুর শোনা গেলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

 

রাজ্যে এখনও পুরসভাগুলোতে ভোট বাকী। আর এই ভোটের দায়িত্বে রয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার। আর এই ভোটটি ইভিএম এ না হয়ে ব্যালটে হবে বলে আজ ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে, “আমরা রাজ্য নির্বাচন কমিশনকে বলব, আপনারা ব্যালটে করুন। আমরাই পথ দেখাব। পঞ্চায়েত, কর্পোরেশন ব্যালটে করব। “

মুখ্যমন্ত্রীর দাবী যে ইভিএম এ কারচুপি করেছে বিজেপি। কারণ অমিত শাহ আগেই বলেছিলেন যে পশ্চিমবঙ্গে ২৩ আসন তাঁরা পাবেন। সেই পরিসংখ্যানেই তাঁরা কাছাকাছি ভাবে পেয়েছেন ১৮ টি আসন। এভাবে কাছাকাছি আসন কীভাবে বিজেপি পেলো তা নিয়েই এদিন প্রশ্ন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সঙ্গে এও প্রশ্ন রেখেছেন যে ইভিএম স্বচ্ছ হলে তা উন্নত রাষ্ট্রগুলোর ভোটে ব্যবহার করা হয়না কেনো?

আরও অন্যান্য খবর