শহিদ সমাবেশে না গিয়ে রাস্তার ধারেই ভাত-মাংস দিয়ে পিকনিক তৃণমূল কর্মীদের৷

আজ ২১ শে জুলাই তৃণমূলের শহিদ সমাবেশ অনুষ্ঠিত হয়ে গেলো ধর্মতলাতে। এই সমাবেশে যোগদানের জন্য গতকাল রাত থেকেই রাজ্যের বিভিন্ন স্থান থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা বাসে, ট্রেনে আসতে থাকেন। রাত থাকতেই অনেক বাস চলে আসে সভাস্থলে। ভোরবেলাতেও দেখা যায় একই দৃশ্য। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই নিরাপত্তার খাতির বিভিন্ন দিকের যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। আর তাতেই বিপত্তিতে পরে অনেক তৃণমূল সমর্থকই আর আসতে পারেননি সভাস্থলে।

 

আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তার খাতিরে নিয়ন্ত্রণ করা হয় যানবাহন৷ সেসময় আরও অনেক তৃণমূল কর্মী সমর্থকেরা দক্ষিণবঙ্গেরই বিভিন্ন স্থান থেকে আসছিলেন বাস, ট্রাকে চেঁপে। কিন্তু সভাস্থল তাদের গাড়িকে অনেক দূরের আটকে দেওয়ায় তাঁরা আর পৌঁছাতে পারেননি ধর্মতলার সভাস্থলে।

এদের মধ্যেই কিছু বাস এসেছিল পূর্ব বর্ধমান থেকে। তাদের বাস আর সভাস্থলে না যেতে পারার দরুণ শেষ অবধি তাঁরা সভাস্থলে না গিয়ে রাস্তের ধারেই বসে পরলেন পিকনিক-এ৷ করা হলো ভাত, মাংসের আয়োজন। ডানকুনির টোলপ্লাজার কাছে ২ নং জাতীয় সড়কের পাশেই ধরা পরে তৃণমূল কর্মী সমর্থকদের এই ভাত – মাংস দিয়ে পিকনিক করার দৃশ্য৷

আরও অন্যান্য খবর