লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকেই উত্তপ্ত বীরভূম। দফায় দফায় চলছে গেরুয়া – সবুজ সংঘর্ষ। সংঘর্ষে আতঙ্কিত গ্রামবাসীরা জানান রাতভর বোমাবাজি চলছে গ্রামে, হচ্ছে দুষ্কৃতিদের হামলা৷ বীরভূমে দুই শিবিরের উত্তেজনায় উত্তপ্ত হয়ে উঠছে সদাইপুর, পারুই আবার কখনও খয়রাশোল।





