ফের বড়ো ধাক্কা খেলো শাসকদল। লোকসভা নির্বাচনের আগে থেকেই তৃণমূল কর্মীরা যোগ দিচ্ছিলেন বিজেপিতে। নির্বাচন মিটে যাওয়ার পর যেন বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পরে যায়। সাংসদ, বিধায়ক থেকে শুরু করে সাধারণ তৃণমূল কর্মী সমর্থকেরাও দলে দলে যোগ দেওয়া শুরু করেন বিজেপিতে। এবারে ফের পাঁচ হাজার তৃণমূল কর্মীরা যোগ দিলেন গেরুয়া শিবিরে।





