সারদার পর এবারে রোজভ্যালি কান্ডে মদন মিত্রকে তলব ইডি৷

সারদার পর এবারে রোজভ্যালি কান্ডেও তৃণমূল নেতা মদন মিত্রর দিকে নজর ইডি-র। গতকাল সোমবার মদন মিত্রকে দফায় দফায় জেরা করা হয় ইডি দফতরে। এর পূর্বে সারদা কান্ডে মদন মিত্রকে গ্রেফতার করেছিল সিবিআই।

 

সূত্রের খবর রোজভ্যালি কর্ণধার গৌতম কুন্ডু এবং সংস্থাটির সঙ্গে মদন মিত্রের আয় বহির্ভূত আর্থিক লেনদেনের প্রমান পেয়েছে ইডি৷ এরপরই তাকে ইডি দফতরে গতকাল তলব করা হয় বলে জানা গিয়েছে৷

মদন মিত্রের পাশাপাশি ইডি তলব করেছে তৃণমূল নেত্রী শতাব্দী রায়কেও৷ সূত্রের খবর সারদার এক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন শতাব্দী রায়। সেসময় তিনি নিয়েছিলেন কিছু টাকা। সেসমস্ত আর্থিক লেনদেনই বৈধ কীনা খতিয়ে দেখতেই আগামী ১২ জুলাই ইডি দফতরে তলব করা হয়েছে শতাব্দী রায়কে৷ এর পূর্বেও সারদা কান্ডে জিজ্ঞাসাবাদের জন্য ডাক পরেছিল শতাব্দী রায়-এর৷

আরও অন্যান্য খবর