সিউড়ি হাসপাতালে গণইস্তফার পথে ৬৭ জন ডাক্তার।

এনআরএস কান্ডে রাজ্য জুড়েই চলছে চিকিৎসকদের প্রতিবাদ আন্দোলন। এখনও অবধি প্রশাসনের তরফে ডাক্তারদের নিরাপত্তাজনিত বিষয়ে কোনো সিদ্ধান্ততো নেওয়াই হয়নি, উল্টে গতকাল মুখ্যমন্ত্রীর দেওয়া ডাক্তারদের ‘বহিরাগত’ তকমায় পরিস্থিতি আরও খারাপের দিকে এগোচ্ছে৷ এবারে সিউড়ির হাসাপতাল থেকে ৬৭ জন চিকিৎসক গণইস্তফার সিদ্ধান্ত নিলেন৷

 

গতকাল এনআরএস কান্ডে চিকিৎসকদের ‘বহিরাগত’ তকমা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তারই প্রতিবাদে আজ একসঙ্গে ৬৭ জন চিকিৎসক ইস্তফা দেওয়ার কথা জানিয়েছেন সিউড়ি হাসপাতালে৷ ফলস্বরূপ কাল রাত থেকেই লাটে উঠেছে চিকিৎসা পরিষেবা। হাসপাতালে রোগীরা ঘটনায় রীতিমতো হতভম্ব। তাদের চিকিৎসা এবারে কি করে হবে তা নিয়ে উঠছে প্রশ্ন৷

হাসপাতাল সুপার এই নিয়ে গতকাল বারবার চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসলেও চিকিৎসকেরা তাদের সিদ্ধান্তে অনড়। চিকিৎসকদের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে আর তাঁরা তাদের ইস্তফা পত্র পাঠিয়ে দেবেন৷ সিউড়ি হাসপাতালে শুধু বীরভূমেরই নয় আশেপাশের একাধিক জেলা থেকে রোগীরা আসেন৷ বলা বাহুল্য, ৬৭ জন ডাক্তারের ইস্তফার দরুন এখন হাসপাতালে ভর্তি রোগীদের ভবিষ্যৎ প্রশ্নের মুখে৷

আরও অন্যান্য খবর