তবে কি শেষমেশ ষষ্ঠ বেতন কমিশন পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা?

ষষ্ঠ বেতন কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভের শেষ নেই। ২০১৫ সালে গঠিত হওয়া ষষ্ঠ বেতন কমিশন শুরুতে ৬ মাস সময় চাইলেও ক্রমে তার মেয়াদ বৃদ্ধি পেতেই থাকে। যার ফলে তীব্র অসন্তোষ জন্মায় সরকারি কর্মীদের মধ্যে। এছাড়াও ডিএ কম নিয়ে ক্ষোভতো রয়েইছে৷

এমতাবস্থায় লোকসভা নির্বাচনের পোস্টাল ব্যালট ভোটে দেখা যায় যে রাজ্যের ৪২ টি আসনে ৩৯ টিতেই পিছিয়ে শাসকদল। আর এই পোস্টাল ব্যালটে ভোটকর্মে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীরাই ভোট দেন বলে মনে করা হচ্ছে যে এই পে কমিশন এবং ডিএ এর ক্ষোভই প্রভাব ফেলেছে রাজ্য সরকারি কর্মচারীদের ওপর। এই পরিস্থিতিতে অনেকেই ভেবেছিলেন যে চাপে পরে ষষ্ঠ বেতন কমিশন চালু করবেন মুখ্যমন্ত্রী। কিন্তু তা আর হয়নি, উল্টে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পরই সেই বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হয় আরও ৭ মাস৷

 

এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিস্থিতি। বিজেপির নেতৃত্বে পে কমিশন চালুর দাবীতে বড়ো আন্দোলনে নামার হুমকি দেন রাজ্য সরকারি কর্মীদের এক সংগঠন৷ এছাড়াও অনেকেই শাসক দল ছেড়ে যোগ দেন বিজেপিতে৷ এরপরই সুর নরম করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে, সবাই তাদের প্রাপ্য পে কমিশন পাবেন। কিন্তু টাকা নেই রাজ্যের কোষাগারে। তাই সব বুঝে সামর্থ মতোই টাকা দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর এই কথার পরই আজ নবান্নে মুখ্যমন্ত্রী, রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র এবং স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসতে দেখা যায় ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারকে৷ এরপরই নবান্নে শোনা যায় চাঁপা গুঞ্জন, হয়তো এবারে খুশির খবর আসতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য।

সূত্রের খবর, আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিরূপ সরকারের আলোচনা চলেছে সরকারি কর্মীদের বেতন এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন বৃদ্ধি নিয়ে। ঘন্টাখানের বৈঠকের পর নবান্নে শোনা যায় যে, শীঘ্রই জমা পরতে চলেছে ষষ্ঠ বেতন কমিশন, আর তাই হয়তো এই বৈঠক। নবান্নে চাঁপা গুঞ্জনে যাই শোনা যাকনা কেনো, আপাতত ষষ্ঠ বেতন কমিশনের ঘোষণা রাজ্য সরকারি কর্মীরা শুনতে চাইছেন পাকাপোক্ত ভাবে মুখ্যমন্ত্রীর নিকট থেকেই।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment