হলদিয়ার সুতাহাটায় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। স্কুল ভাঙচুর।

ষষ্ঠ দফার ভোটগ্রহণ পর্বেকে কেন্দ্র করে অশান্তি, উত্তেজনা অব্যাহত। এবারে উত্তপ্ত হয়ে উঠলো হলদিয়ার সুতাহাটা। উত্তেজনা এতোটায় ব্যাপক হারে ছড়ায় যে সেখানকার বুথে ভাঙচুর অবধি হয়।

 

আজ সুতাহাটার একটি বুথে ভোটগ্রহণকে কেন্দ্র করে শুরু হয় বিজেপি – তৃণমূল সংঘর্ষ। তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ আনা হয় যে, বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা সকাল থেকে ভোটারদের ভোট দানে বাঁধা দিচ্ছিল। তৃণমূল কর্মীরা তা রুখতে গেলে তাদের লক্ষ্য করে ইট ছোড়ারও অভিযোগ ওঠে বিজেপি-এর বিরুদ্ধে। এরপর সেখানকার নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা বাঁধা দিতে গেলে ইটের ঘায়ে তাদের অনেকে আহত হন বলে সূত্রের খবর। এছাড়াও সেই সরকারি স্কুলেও ভাঙচুরের অভিযোগ উঠে বিজপি কর্মীদের বিরুদ্ধে।

Pubg Mobile Trigger

অপরদিকে বিজপি র তরফে পাল্টা অভিযোগ আনা হয় যে, ভোটের পূর্বে রাত থেকেই তৃণমূল উত্তেজনা ছড়াচ্ছে। বিজেপি সমর্থকদের বাড়িতে গিয়ে ভয় দেখানোর অভিযোগ করা হয় তৃণমূলের বিরুদ্ধে। এরপর ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছালে অবস্থা নিয়ন্ত্রণে আসে। এখন সেখানে ফের শুরু হয়েছে ভোটগ্রহণ।

RELATED Articles

Leave a Comment