গঙ্গাসাগর যাওয়ার প্যহে আরও ৩১ জন পূন্যার্থীর করোনা পজিটিভ হওয়ার খবর মিলল। বাবুঘাটে যে ট্রানজিট ক্যাম্প বা শিবির করা হয়েছে, সেখানে থেকের ২০ জনের উপরে করোনা পজিটিভ ব্যক্তির হদিশ মিলেছে। শিয়ালদহের শিবির থেকেও ৬ জন পজিটিভ মিলেছে।
কলকাতা পুরসভার তরফের শেষ রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত বাবুঘাট ও শিয়ালদহ ট্রানজিট শিবিরে যে আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে, সেখান থেকে মোট ৩১ জন করোনা পজিটিভ মিলেছে। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে কারণ বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা হওয়ার কথা। যাদের করোনার রিপোর্ট পজিটিভ এসেছে, তাদের সেদ হোমে রাখার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই পরিস্থিতিতে বারবার প্রশ্ন উঠেছে, কেন রাজ্য গঙ্গাসাগর মেলার মতো জমায়েতে রাশ টানছে না। এমনও চিকিৎসকদের একাংশ বলছেন, এই অবস্থায় মেলা মানে তা সুপার স্প্রেডার ছাড়া আর কিছুই না।
এই প্রসঙ্গে চিকিৎসক কুণাল সরকার বলেন, “আমরা মেলা করব আর সংক্রমণ আটকাতে চাইব দু’টো তো একসঙ্গে হয় না। এতে পরিস্থিতি খানিকটা এমন দাঁড়াচ্ছে যে, আগুনের সামনে দাঁড়িয়ে কীভাবে ঠান্ডা লাগতে পারে তার চিন্তাভাবনা করার মতো। কোনওভাবেই এটা সম্ভব নয়। মেলা হলে সংক্রমণ বাড়বেই। আমাদের সেটা মেনেও নিতে হবে। সেই খেসারত দিতে হবে। আমাদের যে কমিটি তৈরি হচ্ছে, সেই কমিটি এর জন্য জবাবদিহি করবে, তার দায়িত্ব নেবে”।
গঙ্গাসাগর মেলা বন্ধ রাখার জন্য কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। তবে আদালত রায় দিয়েছে রাজ্য সরকারের পক্ষেই। বলা হয়েছে যে গঙ্গাসাগরের মেলা হবে, তবে শর্তসাপেক্ষ। মেলায় করোনা বিধিনিষেধ মানা হচ্ছে কী না, তা খতিয়ে দেখার জন্য তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেয় আদালত।
কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি কেসাং ডোমা ভুটিয়ার ডিভিশন বেঞ্চের তরফে নির্দেশ দেওয়া হয় যে সাগরে কপিল মুনির আশ্রমে ৫০ জনের বেশি মানুষ প্রবেশ করতে পারবেন না।
এর পাশাপাশি এও নির্দেশ দেওয়া হয়েছে যে যাঁরা মেলায় আসছেন, তাঁদের করোনার পরীক্ষা করা হচ্ছে কী না, তাও খতিয়ে দেখতে হবে। যদি কারোর রিপোর্ট পজিটিভ হয়, তাহলে দ্রুত কড়া পদক্ষেপ নিতে হবে। কিন্তু কপিল মুনির আশ্রমে ৫০ জন প্রবেশ করলেও, সাগরের পাড়ে সেই ৫০ জনের বিধি আদৌ কতটা কার্যকর থাকবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।





“হিরণের বাড়িতে দু’টো বউ, সোহমের কিন্তু একটাই বউ…” দলীয় প্রার্থীর প্রশংসা করে, বিপক্ষ তারকা প্রার্থীকে খোঁচা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের! নির্বাচনের প্রাক্কালে শাসকদল বনাম বিজেপির সংঘাতে উত্তেজনা তুঙ্গে!