রাস্তার এক দৃশ্য দেখে কার্যত গা শিউড়ে উঠল এলাকাবাসীর। রাস্তার ধারে এক শিশুর মৃতদেহ নিয়ে টানাটানি কুকুরদের। মৃতদেহ বললে ভুল, মৃতদেহের অংশ বলা যায়। পুলিশ সেই মৃতদেহের অংশ উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গতকাল, বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের গুদামডাবরী এলাকায়। এদিন সকাল ৯টা নাগাদ ওই এলাকার বাসিন্দারা দেখেন, রাস্তায় দুটি কুকুর কিছু একটা নিয়ে টানাটানি করছিল। রাস্তার ধারে পড়েছিল একটি প্যাকেট। তা দেখেই এগিয়ে যান কয়েকজন। সেই সময় একটি কুকুর পালিয়ে গেলেও, অন্য কুকুরটি তখনও ছিল সেখানে।
আর এগিয়ে যেতেই স্থানীয়রা যে দৃশ্য দেখেন, তাতে তাদের হাড়হিম হওয়ার মতো অবস্থা হয়েছিল। শিউড়ে উঠেছিলেন তারা কার্যত। দেখা যায়, এক ছোট্ট শিশুর মৃতদেহের অংশ নিয়ে কুকুরদুটি টানাটানি করছিল। অন্য কুকুরটিকে তাড়িয়ে দেন এলাকাবাসীরা। ওই মৃতদেহের অংশ চোখে পড়তেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাদের।
এলাকাবাসীরা জানান, মৃত শিশুটির নীচের অংশ ছিল না। পিঠ থেকে কিছু অংশ খুবলে গিয়েছে। রক্তমাখা মৃতদেহের গোটা অংশে। তড়িঘড়ি তারা খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় হাসিমারা থানার পুলিশ। শিশুর ওই দেহাংশ উদ্ধার করে নিয়ে যায় তারা।
আরও পড়ুনঃ চলতি সপ্তাহ থেকে এক ধা’ক্কায় বা*তিল ৩৬টি মেট্রো, ভো*গান্তি বাড়বে যাত্রীদের, জেনে নিন সময়সূচী
ওই এলাকাটি বক্সা ব্যাঘ্র প্রকল্পের কাছেই বলে জানা গিয়েছে। পুলিশের অনুমান, ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে কেউ বা কারা শিশুটির দেহ প্লাস্তিকে মুড়ে ফেলে যায়। অন্য কোনও পশু হয়ত মৃতদেহটি প্তহ্মে খুবলেছে। পরে কুকুরদুটি মৃতদেহের অংশ টেনে নিয়ে এলাকায় যায়। শিশুটির বয়স এক বছরের মধ্যে বলে জানা যাচ্ছে। এমন এক ঘটনায় এলাকার মানুষরা যেন হতভম্ব।





