চকোলেট দেওয়ার নাম করে ডেকে নিয়ে গিয়ে ৫ বছরের শিশুকে ধ’র্ষ’ণ, পুলিশের জালে আটক প্রতিবেশী নাবালক

চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে ধ’র্ষ’ণ করা হল ৫ বছরের শিশুকন্যাকে। অভিযুক্ত প্রতিবেশী এক নাবালক। গতকাল, শনিবার প্রতিবেশীর ছাদ থেকে উদ্ধার হয় শিশুর রক্তাক্ত দেহ। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। অভিযুক্ত কিশোর পালানোর চেষ্টা করলে তাকে বেঁধে রাখেন এলাকাবাসীরা। পরে পুলিশ এসে আটক করে ওই নাবালককে।  

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের ৯ নম্বর ওয়ার্ডের কাঁঠালবাড়ি এলাকায়। জানা গিয়েছে, ৫ বছরের ওই শিশুর পাশের বাড়িতেই থাকত ওই বছর ১৫-র কিশোর। সূত্রের খবর, গতকাল, শনিবার বিকেলের দিকে চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে ওই শিশুটিকে ডেকে নিয়ে যায় ওই কিশোর।

এরপর শিশুটির মুখে রুমাল গুঁজে তাকে নিয়ে যায় ছাদে। সেখানেই ছোট্ট খুদের উপর চলে পাশবিক অত্যাচার। পরে ছাদেই শিশুকে ফেলে রেখে পালায় ওই কিশোর। সন্ধ্যের দিকে মেয়ের কান্নার আওয়াজ পেয়ে প্রতিবেশীর বাড়িতে ছুটে আসেন ওই শিশুটির মা।

তিনি সেখানে গিয়ে দেখেন শিশুটি ছাদে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ইসলামপুর মহকুমা হাসপাতালে। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তার।

এদিকে, অভিযুক্ত ওই কিশোর পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তার কুকর্মের কথা ততক্ষণে জেনে গিয়ে তাকে আটকে দেয়। ওই কিশোরকে বেঁধে রেখে বেধড়ক মারধর করা হয়। এরপর তুলে দেওয়া হয় পুলিশের হাতে। অভিযুক্তকে আটক করে রেখেছে পুলিশ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles