প্রতিবাদের ভাষা নিল অন্য রূপ! সরকারের সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে এবার নগ্ন হয়েই বিক্ষোভ জানালেন বাসিন্দা

‘রাজা তোর কাপড় কোথায়?’ নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই বিখ্যাত কবিতা ‘উলঙ্গ রাজা’, যার সারমর্ম ছিল এই যে রাজার পরিচালনায় রাজ্য কতটা নগ্ন হয়ে পড়েছে, আর রাজার তোষামোদকারীরা সেদিকে আঙুল না তুলে রাজাকেই তুষ্ট করতে ব্যস্ত। কিন্তু এক শিশু দেখায় সৎ সাহস, রাজ্যের নগ্নতা তুলে ধরতে, সেই প্রশ্ন রাখে, রাজা তোর কাপড় কোথায়। নগ্ন ব্যবস্থাপনার বিরুদ্ধে এবার নগ্ন হয়েই প্রতিবাদ জানালেন পুরুলিয়ার ছোটবাবু রাজোয়ার।

পুরুলিয়ার বেগুনকোদর গ্রাম। যা আদ্যপান্ত এক রুক্ষ-শুষ্ক গ্রাম নামেই পরিচিত। সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা পর্যাপ্ত নেই। ভোটের আগে সরকারের থেকে নানান প্রতিশ্রুতি শুনেছিল এই গ্রামের মানুষগুলো। কিন্তু ভোট শেষ হতেই, সব শেষ। সেই তাদের জীর্ণদশা আর দূর হয়নি।

আরও পড়ুন- ‘দক্ষিণ কলকাতার চারটে লোক জঙ্গলমহল, উত্তরবঙ্গকে বঞ্চিত করছে’, বঙ্গভঙ্গের দাবী নস্যাৎ করলেও বঞ্চনার অভিযোগ শুভেন্দুর

এই গ্রামেরই এক বাসিন্দা ছোটবাবু রাজোয়ার। ৫১ বছর বয়সী এই ব্যক্তি দিনমজুরের কাজ করেন। কিন্তু বর্তমানে করোনার কারণে লকডাউনের জন্য সেই কাজও খুইয়েছেন তিনি। ছোটবাবুর আয় এসে ঠেকেছে তলানিতে। বাড়িতে ৬টা প্রাণী। খাবারের জোগান দিতে হিমশিম খাচ্ছেন ছোটবাবু।

সরকারের দেওয়া চারটি রেশন কার্ড থাকলেও তাতে মেলে না রেশন। পঞ্চায়েতের দেওয়া সবুজ কারদে মাত্র ১ কিলো চাল ছাড়া আর কিছুই পাওয়া যায় না। সবই বাজার থেকে কিনতে হয়। কিন্তু আয় বন্ধ, কোথা থেকে আসবে অন্নসংস্থানের টাকা।

অন্যদিকে দীর্ঘদিন আবাস যোজনায় বাড়ি হবে বলেও হয়নি ছোটবাবুর। নাম নথিভুক্ত করেন ২০১১ সালে। কিন্তু সেই যোজনায় বাড়ি দেওয়ার জন্য যে তালিকা বের হয়, তাতে আদৌ ছোটবাবুর নাম রয়েছে কী না, তা জানা নেই তাঁর।

এদিকে তাঁর বাড়িও লড়ঝড়ে হয়ে পড়েছে। বৃষ্টি হলেই জল পড়ে। এর জেরে বাড়ির মহিলারা অন্যের বাড়িতে থাকতে গিয়েছেন। বৃষ্টির জল আটকানোর জন্যই পঞ্চায়েতের কাছে একটা ত্রিপল চাইতে যান দীন দরিদ্র ছোটবাবু। কিন্ত কপালের ফের, একটা ত্রিপলও জোটেনি তাঁর।

আরও পড়ুন- কথার পরতে পরতে ধাঁধা, ভুয়ো আইএএস দেবাঞ্জনের মুখে ফিরহাদ হাকিমের নাম, ক্রমশ ঘনীভূত রহস্য 

সরকারের এই সীমাহীন জন্য দীর্ঘদিন বঞ্চিত হচ্ছেন রাজ্যের গরীব মানুষ, এমনটাই অভিযোগ ছোটবাবুর। এই কারণে এই ঘুমন্ত ব্যবস্থাকে সকলের সামনে নগ্ন করতে এবার নগ্ন হয়েই প্রতিবাদ জানালেন তিনি। নগ্ন হয়েই পৌঁছন পঞ্চায়েত অফিসে, তাঁর এই প্রতিবাদের ভাষা অনেকেরই হয়ত পছন্দ হয়নি। তবে এটা ছাড়া আর অন্য কোনও পথও খোলা ছিল না তাঁর কাছে। তাঁর এই প্রতিবাদে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। এর জেরে বেজায় অস্বস্তিতে সরকার। উপায় না দেখে ছোটবাবুর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে পঞ্চায়েত কর্তৃপক্ষ।

RELATED Articles