ওমিক্রনের জেরে এখন গোটা বিশ্ব সন্ত্রস্ত। দক্ষিণ আফ্রিকায় পাওয়া করোনার এই নতুন স্ট্রেন রীতিমতো উদ্বেগের সৃষ্টি করেছে। ইতিমধ্যেই ভারতে প্রায় ৫৫ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবার পশ্চিমবঙ্গেও প্রবেশ করল করোনার এই নয়া স্ট্রেন।
জানা গিয়েছে, এক সাত বছরের শিশু করোনার এই নতুন প্রজাতির কবলে পড়েছে। সূত্রের খবর অনুযায়ী, ওই শিশু আন্তর্জাতিক বিমানে প্রথমে হায়দ্রাবাদ গিয়েছিল। সেখানেই তার করোনার পরীক্ষা করা হয়। এরপর হায়দ্রাবাদ থেকে ঘরোয়া বিমানে কলকাতা আসে সে। কলকাতায় আসতেই করোনার রিপোর্ট সামনে আসে ওই শিশুর। দেখা যায়, ওমিক্রনে আক্রান্ত ওই শিশু।
ওমিক্রন নিয়ে এর আগে স্বাস্থ্য দফতর, পুলিশ-প্রশাসন, ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে রাজ্যে আসা কেউ ওমিক্রনে আক্রান্ত হলে তাকে বেলেঘাটা আইডি-তে ভর্তি করা হবে।
সেই সময় আইডি হাসপাতাল থেকে জানানো হয়েছিল যে সেখানে এই মুহূর্তে করোনা রোগীর সংখ্যা কম। ওমিক্রন আক্রান্ত কেউ ভর্তি হলে তাকে একটি নির্দিষ্ট ওয়ার্ডে রাখা হবে বলে জানানো হয়েছিল। সেখান থেকে রোগীর লালারস পাঠানো হবে সিকোয়েন্সের জন্য।
তবে ওমিক্রনের খোঁজ মেলা এই শিশুকে আপাতত বেলেঘাটা আইডি-তে বা অন্য কোনও হাসপাতালে ভর্তি করা হয়েছে কী না, তা এখনও জানা যায়নি।





“আগে হিন্দু, তারপর বাঙালি…যে রক্ষা আমাদের রক্ষা করবে, আমি তাদের দলে” “আমি হিন্দুস্থান চাই” বাংলায় পদ্মফুলের উত্থানেই খুশি অভিজিৎ ভট্টাচার্য! বিজেপির সাফল্যের পর খুললেন মুখ! গায়কের মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া!