ফের এয়ার স্ট্রাইক! খতম প্রধান কমান্ডারসহ ৮২ তালিবান জঙ্গি

এবার আফগানিস্তান। সেই দেশের সেনাবাহিনীরএয়ার স্ট্রাইকে খতম হল প্রায় ৮২ তালিবান জঙ্গি। এই অভিযানে তালিবানের প্রধান কমান্ডার সরহাদি সহ ৮২ জন সশস্ত্র জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। সেইসঙ্গে হামলার ফলে জঙ্গিদের দুটি ট্যাঙ্ক এবং বেশকিছু অস্ত্র এবং যানবাহনও ধ্বংস করা সম্ভব হয়েছে।

এই ঘটনাটি ঘটেছে কান্দাহার প্রদেশে লুকিয়ে থাকা তালিবান জঙ্গিদের উপর। সফল হামলা চালায় আফগান সেনারা। পুলিশ সূত্রে জানানো হয়েছে, শনিবার রাতে আরগান্দাব জেলার কয়েকটি জায়গায় তল্লাশি অভিযান চালানোর ফল স্বরূপ এই জঙ্গি নিকেশ সম্ভব হয়েছে।

জঙ্গি নিধনে আফগানিস্তানের এই সাফল্যের খবর পরবর্তীতে এক ট্যুইট করেও জানানো হয়। সেখানে লেখা হয়, ‘গত ২৪ ঘন্টা ধরে কান্দাহার, নিঙ্গার, লাগমান, কনার, ফরিয়াব, কনডুজ, লোগার, ঘোড়, বদখশান ও বালখ প্রদেশগুলিতে ANDSF অভিযান জারি রয়েছে। এখনও অবধি ১৫৭ জন আতঙ্কবাদী মারা গেলেও ১০ জন সাধারণ নাগরিকের প্রাণহানি ঘটেছে’।

RELATED Articles