বছর দুই অভিনেত্রী নবনীতাকে বিয়ে করেছেন জিতু কমল। মাঝেমধ্যেই নানান ফটোশুটে দেখা যায় টেলিভিশনের জনপ্রিয় এই জুটিকে। সোশ্যাল মিডিয়ায় তাদের উপস্থিতি বেশ ভালোই লক্ষ্য করা যায়। মজাদার ইনস্টাগ্রাম রিল শেয়ার করেন দুজনেই। তাদের সেই ভিডিও মাঝেমধ্যেই ভাইরাল হয়ে যায়। বেশ আলোচনাও হয় তাদের এই ভিডিও নিয়ে।
অভিনয় করতে এসেই নবনীতা ও জিতুর প্রেমের সূত্রপাত। এরপর বিয়ে। কিন্তু এ কী, জিতুর ফের বিয়ে দিতে চান নবনীতা, মেয়েও দেখছেন। কিন্তু কেন? ঘাবড়াবেন না, এটি একটি ইনস্টাগ্রাম রিল। এই ভিডিওতে জিতু ও নবনীতা দুজনকেই দেখা গেল ঘরোয়া পোশাকে।
আরও পড়ুন- আক্কি ভক্তদের জন্য দুঃসংবাদ, হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত অক্ষয় কুমার
এই রিলটিতে রাজ চক্রবর্তী পরিচালিত ‘পরিণীতা’ ছবির নায়িকা শুভশ্রীকে অনুকরণ করেছেন নবনীতা। জিতুকে ‘বাবাইদা’ সম্বোধন করে বলছেন তিনি জিতুর জন্য একটি পাত্রী দেখেছেন। সে নাকি খুব ফর্সা ও প্রেসিডেন্সি কলেজে পরে। কিন্তু তিন বছর ধরে একই ক্লাসে রয়েছে। তাদের এই মজার ভিডিও বেশ ভাইরাল হয়েছিল।
View this post on Instagram
সম্প্রতি, জিতু একটি ভিডিও শেয়ার করলেন, যাতে তাঁকে ‘আই লাভ ইউ’ বলতে শোনা গেল। তবে নবনীতাকে নয়, অন্য একটি মেয়েকে। কী ভাবছেন, জিতু সত্যিই পরকীয়া করছেন? না, এটিও একটি ইনস্টাগ্রাম রিল। নিজের সহনায়িকা সম্পুর্নাকে ‘আই লাভ ইউ’ বললেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন- বিয়ের পর মিনি হানিমুনে সৌরভ-ত্বরিতা, সমুদ্র সৈকতে কাটালেন অন্তরঙ্গ মুহূর্ত
সম্পুর্নার সঙ্গে ‘হয়তো তোমারই জন্য’ ধারাবাহিকে অভিনয় করছেন জিতু। কাজের ফাঁকে সুযোগ পেলেই এই ধরণের ইনস্টাগ্রাম রিল ভিডিও শুট করেন তারা। তাদের এই ভিডিও বেশ ভাইরাল হয়েছে। সকলেই বেশ মজা পেয়েছেন তাদের এই ভিডিও দেখে।





