এমনও ঘটে। ঘুমন্ত অবস্থায় থাকা এক পক্ষাঘাতগ্রস্ত বৃদ্ধাকে ধ’র্ষ’ণের অভিযোগ উঠল। এই ঘটনায় এক ২০ বছরের যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, নির্যাতিতা বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। ভর্তি হাসপাতালে।
কী ঘটেছে ঘটনাটি?
এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটেছে বনগাঁর গাইঘাটা এলাকায়। নির্যাতিতা ওই বৃদ্ধার পুত্রবধূ জানান, তাঁর শাশুড়ি মা পক্ষাঘাতগ্রস্ত। তিনি নিজের ঘরে একাই ঘুমান। গত বৃহস্পতিবারও রাতে নিজের ঘরেই ঘুমিয়েছিলেন তিনি।
পুত্রবধূর অভিযোগ, ওই দিন গভীর রাতেই বৃদ্ধার ঘরে ঢোকে ওই অভিযুক্ত যুবক। বৃদ্ধাকে সে ধ’র্ষ’ণ করে বলে অভিযোগ। এহেন ঘটনায় চিৎকার করতে থাকেন বৃদ্ধা। বৃদ্ধার বড় ছেলের কানে যায় সেই চিৎকার। দৌড়ে যান মায়ের ঘরে। সেখানে ওই যুবককে বি’ব’স্ত্র অবস্থায় দেখেন তিনি।
কিন্তু সেই সময় কোনও রকমে পালিয়ে যায় ওই যুবক। কিন্তু বৃদ্ধার ঘরে নিজের পোশাক ও মানিব্যাগ ফেলে যায়। পরদিনই স্থানীয়রা ওই যুবককে তার বাড়ি থেকে উদ্ধার করে। এরপর ওই যুবককে তুলে দেওয়া হয় গাইঘাটা পুলিশের হাতে।
জানা গিয়েছে, ওই নির্যাতিতা বৃদ্ধার অবস্থা আশঙ্কাজনক। তাঁকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। অন্যদিকে আজ, শনিবার ধৃতকে বনগাঁ মহকুমা হাসপাতালে তোলা হয়েছিল।





