কী কাণ্ড! সামনেই বিয়ে, রূপশ্রী প্রকল্পের আবেদন করতে গিয়ে প্রেমিকের হাত ধরে পালাল হবু কনে, হইচই এলাকায়

আর দিন দশেক পরই বিয়ে। বিয়ের কার্ড ছাপানো থেকে অন্যান্য আয়োজন প্রায় শেষের পথে। বিয়ের অনুষ্ঠানের জন্য সরকারি সহায়তার জন্য রূপশ্রী প্রকল্পের অনুদানের জন্য আবেদনপত্র পূরণ করতে বিডিও অফিসে গিয়েছিলেন ওই তরুণী। আর সেখান থেকেই কার্যত উধাও হয়ে যান তিনি। পরিবারের সন্দেহ, সুযোগ বুঝে নিজের প্রেমিকের সঙ্গে পালিয়েছেন ওই তরুণী।  

কোথায় ঘটল এমন ঘটনা?

ঘটনাটি ঘটেছে ভাতারের সাহেবগঞ্জ এলাকায়। ওই তরুণীর বয়স ২৩ বছর। স্নাতক পাশ করেছেন তিনি। সম্প্রতি বিয়ের ঠিক হয়েছিল তাঁর। বিয়ের অনুষ্ঠানে সরকারি সহায়তার জন্য রাজ্য সরকারের তরফে রূপশ্রী নামের প্রকল্প চালু করা হয়েছে। সেই প্রকল্পে আবেদনের জন্য বিয়ের নিমন্ত্রণপত্রের প্রতিলিপি দরকার হয়।

এই রূপশ্রী প্রকল্পে বিয়ের অনুষ্ঠানের জন্যব ২৫ হাজার টাকা দেওয়া হয় সরকারের তরফে। এর জন্য পাত্রীর নানান নথি দরকার পড়ে। আবেদন করার সময় সশরীরে উপস্থিত থাকতে হয় পাত্রীকে। সেই কারণেই এদিন ভাতারের বিডিও অফিসে মামার সঙ্গে গিয়েছিল ওই তরুণী।    

কী জানাচ্ছেন তরুণীর মামা?

তরুণীর মামার কথায়, “তখন আবেদনপত্র পূরণের কাজ চলছে। সেসময় আমার ভাগ্নি তার ব্যাগটা আমাকে ধরতে দিয়ে বলে, ‘মামা, ব্যাগটা ধরো, আমি টয়লেট থেকে ঘুরে আসি’। এই কথা বলে ব্যাগ ধরিয়ে দিয়ে সেই যে গেল তারপর আর খুঁজে পাচ্ছি না”।

ভাগ্নি নিখোঁজ হওয়ার পর বাড়িতে তা ফোন করে জানান মামা। পাত্রীর বাবা ভাতারে আসেন। পুলিশে জানানো হয় মৌখিকভাবে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে পরীক্ষা করে পুলিশ। কিন্তু তাতে কোনও হদিশ মেলেনি। খোঁজ চলছে ওই তরুণীর।

কিন্তু কোথায় গেলেন ওই তরুণী?

ওই তরুণী কী আগের থেকেই অন্য কারোর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন? এমন প্রশ্নই উঠছে বারবার। তরুণীর পরিবারের সন্দেহ, ভাতারে বিডিও অফিসে যাওয়ার সুযোগ নিয়ে প্রেমিকের সঙ্গে হয়ত পালিয়েছেন ওই তরুণী। তবে পুলিশের কাছে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর