Child died in Bomb Blast: ভোটের আবহেই ফের বিস্ফোরণ বাংলায়। আর এর জেরে ফের রক্তাক্ত শৈশব। বোমা ফেটে মৃত্যু হল এক কিশোরের (Child died in Bomb Blast)। বোমা বিস্ফোরণের জেরে ঝলসে গিয়েছে আরও ২ কিশোর। হাসপাতালে ভর্তি তারা। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
ঘটনাটি ঘটেছে আজ, সোমবার সকালে হুগলির পাণ্ডুয়ার তিন্না নেতাজি পল্লী কলোনিতে। জানা গিয়েছে, এদিন সকালে ওই এলাকার তিন কিশোর একসঙ্গে ক্রিকেট খেলছিল। খেলার সময় তারা পুকুর পাড়ে যায় বল নিয়ে। সেখানেই আবর্জনার মধ্যে একটি বালতি রাখা ছিল বলে খবর। বল ভেবে তাতে হাত দেয় বাচ্চারা। আর এরপরই ঘটে বিস্ফোরণ (Child died in Bomb Blast)। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।
স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, তিন কিশোর এদিক ওদিক ছিটকে পড়ে রয়েছে। তারা তড়িঘড়ি তিন কিশোরকে উদ্ধার করে পাণ্ডুয়া হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা এক কিশোরকে মৃত বলে ঘোষণা করেন (Child died in Bomb Blast)। জানা গিয়েছে, ওই কিশোরের বয়স বছর দশেক। আরও দুইজন কিশোর আপাতত চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পাণ্ডুয়ায় ভোট রয়েছে আগামী ২০ মে অর্থাৎ পঞ্চম দফায়। আজই সেখানে প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে সভা করার কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এর কিছু ঘণ্টা আগেই ঘটল এমন মর্মান্তিক ঘটনা। এই ঘটনায় বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের দাবী, ভোটের জন্যই বোমা মজুত করে রাখা হয়েছিল (Child died in Bomb Blast)। কেন পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
এই ঘটনায় ওই এলাকায় স্বাভাবিকভাবেই ক্ষোভের পারদ জমেছে। ওই রকম শান্ত এলাকায় কে বা কারা বোমা মজুত করে রেখেছিল, তা এখনও জানা যায়নি। কিশোরের মৃত্যুতে ক্ষোভ বর্ষণ করেছেন স্থানীয়রা (Child died in Bomb Blast)। এই ঘটনার তদন্ত করছে হুগলির গ্রামীণ থানার পুলিশ।






