শহরের নানা অংশে, প্রতিনিয়তই খারাপ ঘটনা ঘটছে, একের পর এক দুর্ঘটনা ও বিপর্যয়ের ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হচ্ছে। কোথাও দূর্ঘটনা, কোথাও অপরাধ, শহর যেন এখন এক অস্থির জায়গায় পরিণত হয়েছে। রাস্তায় দুর্ঘটনা, পাবলিক প্লেসে অজানা বিপদ, কলকাতার মানুষের জীবনে দিন-প্রতিদিনের চিন্তার কারণ হয়ে উঠছে এসব ঘটনা। তবে, সম্প্রতি কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে ঘটে গেল এক অপ্রত্যাশিত বিপর্যয়, যা পুরো শহরের নজর কেড়েছে।
এদিন কলকাতার নেতাজী সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের একটি অংশে ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা। বেঙ্গল সামিট উপলক্ষে একের পর এক শিল্পপতি কলকাতায় আসছিলেন, সেই সময়ে একটি বড় অংশে আগুন লেগে যায়। এয়ারপোর্ট সূত্রে জানা যায়, আগুনটি লাগতে শুরু করে কনভেয়ার বেল্টের কাছে। ওয়েল্ডিংয়ের কাজ চলার সময়, ফুলকির কারণে আগুন ধরে যায়। ফলে, বিমানবন্দরের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যদিও সময়মতো কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ঘটনায় পুরো বিমানবন্দর চরম আতঙ্কের মধ্যে পড়ে যায়। যাত্রীদের মধ্যে এক ধরণের অস্থিরতা তৈরি হয়, কিন্তু কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের কারণে কোনো বড় বিপর্যয় ঘটেনি। বিমানবন্দরের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যান। তবে, এমন একটি বিপদজনক ঘটনা ঘটে যাওয়ায়, যাত্রীরা কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে যান। কলকাতা বিমানবন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থানে এমন ঘটনা যথেষ্ট উদ্বেগের।
যদিও আগুনের ঘটনা সেদিনের জন্য বিশেষ কিছু নয়, তবে গত কয়েক মাসের মধ্যে কলকাতা বিমানবন্দরে একাধিক বিপজ্জনক ঘটনা ঘটে গেছে। গত বছর, কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল, যা পুরো বিমানবন্দরকে কিছু সময়ের জন্য বন্ধ করে দিতে বাধ্য করেছিল। সেদিন, বোমা রাখা রয়েছে বলে ভুয়া হুমকি দেওয়া হয়েছিল, যার ফলে ৭টি বিমান জরুরি অবতরণের জন্য নির্দেশিত হয়েছিল। এধরনের আতঙ্কের পর, আবারও এমন এক ঘটনা, শুধু শহরের নিরাপত্তার প্রশ্নই নয়, মানুষের মনেও নানা প্রশ্ন তৈরি করছে।
আরও পড়ুনঃ বীরভূমে তৃণমূল কার্যালয়ে মদ্যপানের ভিডিও ফাঁস! দলের অন্দরেই চাঞ্চল্য!
এদিন যখন কলকাতায় বাণিজ্য সম্মেলন উপলক্ষে দেশের নানা অংশ থেকে শিল্পপতিরা আসছিলেন, ঠিক সেই সময়েই বিমানবন্দরের এক গুরুত্বপূর্ণ অংশে আগুন লাগে। এই মুহূর্তে দেশের বৃহত্তম ব্যবসায়ী মহল কলকাতায় উপস্থিত থাকাকালীন এমন একটি বিপর্যয়ের ঘটনা ঘটেছে, যা সন্দেহের দিকেও নিয়ে যেতে পারে।





