আজ রাজ্যে সপ্তম দফার ভোট গ্রহণ পর্ব। আজকের ভোটগ্রহণ পর্ব রয়েছে কলকাতা দক্ষিণেও। লোকসভা নির্বাচনের শেষ দফায় সিপিএম এজেন্ট সেজে বুথে এলেন স্থানীয় তৃণমূল নেতা। এমনই অভিযোগ জানিয়েছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী প্রতীকউর রহমান। ওই ব্যক্তিকে ধরতে গেলে তিনি পালিয়ে যান। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছে সিপিএম প্রার্থী। হাতেনাতে ধরা পড়তে গিয়ে ওই ভুয়ো এজেন্ট চম্পট দিয়েছেন বলে খবর। এই ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের আটকৃষ্ণ রামপুর প্রাথমিক বিদ্যালয় বুথে।
সিপিএম প্রার্থী অভিযোগ করেন, তার এজেন্ট সোমনাথ বাগ গতকাল আক্রান্ত হয়েছেন। তাই জন্যই আজ সকালে বুথে আসতে দেরি হয় তার। সেই সুযোগেই সিপিএমের এজেন্ট সেজে বুথে আসেন স্থানীয় তৃণমূল নেতা বিশ্বনাথ নস্কর। নির্বাচন কমিশনের কাছে এই বিষয়ে অভিযোগ জানিয়েছেন প্রতীকউর। সিপিএম প্রার্থীর অভিযোগ, সবকিছু জেনেও প্রিসাইডিং অফিসার কোন ব্যবস্থা নিতে চাননি। সিপিএম প্রার্থীদের সঙ্গে ওই ব্যক্তি বাগযুদ্ধে জড়িয়ে পড়েন। বুথ থেকে বের করে দেওয়া হলে ছুটে পালিয়ে যান অভিযুক্ত ওই তৃণমূল নেতা।
সিপিএম প্রার্থী প্রতীকউর রহমান বলেন, “এটাই ডায়মন্ড হারবার মডেল। গতকাল এই বুথ এজেন্টকে মারধর করা হয়েছে। তাঁর চোখ ফুলে গিয়েছে। আজকে সকালে বুথে এসেছে। এর আগে খবর পেয়েছি আরেকটা বুথে এজেন্টকে মেরে কাগজ ছিঁড়ে দিয়েছে। সুযোগ পেয়ে এই বুথে এসে এজেন্ট হয়ে বসেছিল। আমি এসে অভিযোগ জানাই। এরপর আমার এজেন্ট নিয়ে এসে সেক্টর অফিসারকে জানিয়েছি। কার্যত আমাকে ধাক্কা পালিয়ে গিয়েছে। ডায়মন্ড হারবার মডেল এটা। ভুয়ো শিক্ষক, ভুয়ো পুলিশ পাওয়া যায়, এবার ভুয়ো এজেন্ট পাওয়া গেল। ওই ভুয়ো এজেন্ট বিশ্বনাথ নস্কর এলাকার তৃণমূল নেতা। পঞ্চায়েতে পঞ্চায়েতে দাপিয়ে বেড়িয়েছে।”
রাজ্যের সপ্তম দফার নয় আসনে আজ ভোটগ্রহণ পর্ব। যার মধ্যে রয়েছে কলকাতা দক্ষিণ। এই ঘটনাটি ঘটেছে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পিকনিক গার্ডেনের ২৬৬ নম্বর বুথে। ওই ব্যক্তিকে দেখেই চিনতে পারেন সিপিএম প্রার্থীরা। সিপিএম প্রার্থীর সায়রা শা হালিম চ্যালেঞ্জ জানাতেই ওই ব্যক্তি ছুটে পালিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো এজেন্ট বসানোর অভিযোগ তোলা হয়েছে সিপিএম প্রার্থীদের তরফে।





