গেমের আইডি হ্যাকিং নিয়ে বিবাদ, নাবালককে খু’ন ৪ বন্ধুর, প্রমাণ লোপাটের জন্য দে’হ পুড়িয়ে দিল বন্ধুরা

গেমের আইডি দেওয়া নিয়ে ঝামেলা। সেই ঝামেলা থেকেই তুমুল বচসা। এর জেরে খু’ন হতে হল এক নাবালককে। খু’নের পর প্রমাণ লোপাটের জন্য নাবালকের দে’হ পুড়িয়ে দিল চার বন্ধু। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ।

কোথায় ঘটেছে এমন ঘটনা?

এই ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফরাক্কায়। জানা গিয়েছে, মৃ’ত নাবালকের নাম পাপাই দাস। ফরাক্কার বাঁধ প্রকল্প আবাসনের ৯ নম্বর ব্লকের বাসিন্দা ওই নাবালক। গত কয়েকদিন ধরেই খোঁজ মিলছিল না পাপাইয়ের। পরিবারের তরফে থানায় মিসিং ডায়েরি করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই পাপাইয়ের চার বন্ধুকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তবে তাদের বয়ানে অসঙ্গতি ছিল।

এর মধ্যে গত সোমবার ঘোড়ায়পাড়া-নিশিন্দ্রা নৌকো ঘাটের মাঝে ৮ নম্বর ব্লকের ফিডার ক্যানেলের ধারে জঙ্গলের মধ্যে এক কিশোরের দে’হ উদ্ধার করে পুলিশ। মৃ’ত’দে’হের নিম্নাংশ ছিল না বলে খবর। মুখটাও ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। বুকে লেখা ‘ডোরেমন’ দেখে পরিবার শনাক্ত করে যে সেই দে’হটি পাপাইয়ের। এরপরই সামনে আসে আসল ঘটনা

কী ঘটেছিল ঘটনাটি?

জানা গিয়েছে, পাপাইয়ের ওই ৪ বন্ধুর নাম অনিক কর্মকার (১৬), রৌশন জমাদার (১৭), আব্বাস শেখ (১৮), শুভজিৎ মাঝি (১৬)। পুলিশ সূত্রে খবর, পাপাই ও তার ৪ বন্ধু ফ্রি ফায়ার গেমে আসক্ত। অনিকের একটি ফ্রি ফায়ার আইডি ছিল বলে খবর। সেই আইডি নাকি দু’হাজার টাকা দিয়ে কিনেছিল পাপাই। পরবর্তীতে অনিক পাপাইয়ের কাছে সেই আইডি ব্যবহার করার জন্য চায়। দিয়েও দিয়েছিল পাপাই।

এরই মধ্যে আবার অনিক রৌশনের সাহায্যে সেই আইডি পাল্টে দেয়। ফলে শুরু হয় বন্ধুদের মধ্যে বচসা। এর জেরেই খু’ন হতে হয় পাপাইকে। খু’নের পর পাপাইয়ের দে’হ জঙ্গলে ফেলে দেয় চার বন্ধু। প্রমাণ লোপাট করার জন্য পেট্রোল কিনে এনে বন্ধুর গায়ে তা ঢেলে আগুন লাগিয়ে দেয়। এরপর বাড়ি ফিরে আসে চারজন। তবে শেষরক্ষা হয়নি। ধরা পড়ে যায় চার বন্ধুই। তাদের গ্রেফতার করেছে পুলিশ।  

আরও অন্যান্য খবর