রাতারাতি বিড়ি শ্রমিক থেকে কোটিপতি! ১৫০ টাকাই ভাগ্য বদলে দিল মুর্শিদাবাদের সামশেরের

কোনওভাবে টেনেটুনে চলত সংসার। কিন্তু এক রাতেই বদলে গেল তাঁর জীবন। মাত্র ১৫০ টাকাতেই ভাগ্যের চাকা ঘুরে গেল বিড়ি শ্রমিকের। লটারি কাটার নেশাই আজ তাঁকে কোটিপতি বানিয়ে দিল।

কী ঘটেছে ঘটনাটি?  

রাতারাতি কোটিপতি হওয়া ওই ব্যক্তির নাম সামশের মল্লিক।  তিনি মুর্শিদাবাদে রেজিনগর থানার তকিপুর পশ্চিমপাড়া মসজিদ এলাকার বাসিন্দা। স্ত্রী ও তিন সন্তানদের নিয়ে সংসার তাঁর। বিড়ি বেঁধে কোনওভাবে টেনেটুনে চলে সংসার। অভাব তাদের নিত্যসঙ্গী।

মাঝে মধ্যেই নিজের ভাগ্য যাচাই করতে লটারির টিকিট কাটতেন সামশের। গত সোমবার রাত্রি আটটার সময় তেমনই ১৫০ টাকার লটারির টিকিট কেটেছিলেন তিনি। সেই ১৫০ টাকাও তাঁর কাছে তখন  অনেক। টাকা তার ধার করেই কেটেছিলেন লটারির টিকিট।

তবে টিকিটই যে তাঁর জীবন আমূল বদলে দেবে, তা হয়ত ভাবতেও পারেন নি এই বিড়ি শ্রমিক। টিকিট কাটার দশ পনেরো মিনিট পরই আসে আনন্দ সংবাদ। রাতে রেজাল্ট প্রকাশিত হতেই চক্ষুচড়ক গাছ। দেখা যায়, সামশের মল্লিক প্রথম পুরস্কার এক কোটি টাকা জিতেছেন।

এই খবরে খুশিতে আত্মহারা সামশের ও তাঁর পরিবার। জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই টিকিটটি এজেন্টের কাছে পাঠিয়েছেন ওই লটারি বিক্রেতা। এক সপ্তাহের মধ্যে সামশেরের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। প্রতিবেশী দুলালুদ্দিন মল্লিক বলেন, “সামশেরবাবু খুবই দরিদ্র। কোনও রকমে বিড়ি বেঁধে রোজগার করেন। উনি খুব খুশি। আমরা প্রতিবেশীরাও খুশি। আগামী দিনে ওনার স্বপ্ন এই টাকা দিয়ে ছেলের চিকিৎসা করাবেন”।

RELATED Articles