ফের ভারতে হামলার হুমকি দিল খালিস্তানি জঙ্গি। এবার ভারতের সংসদ ভবনে হামলার হুমকি দিল খালিস্তানি জঙ্গি গুরুপাতওয়ান্ত সিং পান্নুন। কবে হামলা করবে, সেই দিনক্ষণও জানিয়ে দিল খালিস্তানি নেতা।
একটি ভিডিও বার্তায় খালিস্তানি জঙ্গি গুরুপাতওয়ান্ত সিং পান্নুন হুমকি দিয়েছে যে আগামী ১৩ ডিসেম্বরের আগে বা ওইদিনই ভারতের সংসদ ভবনে হামলা চালানো হবে। পান্নুনের কথায়, তাকে নাকি হ’ত্যার পরিকল্পনা করা হয়েছিল। সেই বদলা নিতেই ভারতে হামলা চালাবে খালিস্তানি সংগঠন।
ঠিক কী জানাল খালিস্তানি নেতা?
মার্কিন খালিস্তানি সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপাতওয়ান্ত সিং পান্নুন একটি ভিডিও পোস্ট করেছেন। এই ভিডিওতে ২০০১ সালের সংসদে হামলার প্রধান অভিযুক্ত আফজল গুরুর ছবি দেখা গিয়েছে। এই ভিডিও-র ক্যাপশনে লেখা, “দিল্লি বনেগা খালিস্তান”।
ওই ভিডিওতেই পান্নুনের দাবী, তাকে খু’ন করার ছক কষা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে। তাও এবার বদলা নেবে খালিস্তানি সংগঠন। পান্নুন জানিয়েছেন, ভারতীয় গোয়েন্দারা তাকে হ’ত্যার যে চেষ্টা করেছে, তার বদলা নিতেই ১৩ ডিসেম্বর বা তার আগে ভারতীয় সংসদে হামলা চালানো হবে।
এই হুমকি আসতেই সতর্ক কেন্দ্র। গোয়েন্দা সংস্থাগুলির দাবী, আইএসআইয়ের কাশ্মীর-খালিস্তান গোষ্ঠী কে-২-ই পান্নুনকে সংসদে হামলার উস্কানি দিয়েছে। এই মাসখানেক আগেই এয়ার ইন্ডিয়া বিমানে হামলা করার হুমকি দিয়েছিলেন এই পান্নুন।
উল্লেখ্য, এর আগে কানাডা অভিযোগ করেছিল যে কানাডার মাটিতে খালিস্তানি জঙ্গি নেতা হরদীপ সিং নিজ্জর খু’নে ভারতের হাত রয়েছে। যদিও এখনও সেই অভিযোগের কোনও প্রমাণ মেলেনি। তবে এই ঘটনার পর ভারত ও কানাডার দ্বিপাক্ষিক সম্পর্কে অবনতি হয়েছে।





