বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধ’র্ষ’ণ দশম শ্রেণীর ছাত্রীকে, অভিযোগের কাঠগড়ায় নাবালিকার আত্মীয়

ফের একবার খবরের শিরোনামে উঠে এল মালদহের নাম। কিছুদিন আগেই এক দশ বছরের নাবালিকাকে নৃশংসভাবে খু’নের ঘটনা সামনে এসেছিল এই জেলা থেকে। এর কিছুদিন না কাটতেই ফের এক নাবালিকার ধ’র্ষ’ণের ঘটনার কথা জানা গেল মালদহ থেকে। অচৈতন্য র’ক্তা’ক্ত অবস্থায় উদ্ধার করা হয় ওই নাবালিকাকে।

পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে থেকেই নিখোঁজ হয়ে যায় ওই নাবালিকা। দশম শ্রেণীর ছাত্রী সে। পরিবারের তরফে সমস্ত জায়গায় খোঁজখবর করা হয়। কিন্তু কোথাও খোঁজ মেলেনি। পরে রাস্তার ধার র’ক্তা’ক্ত অবস্থায় উদ্ধার করা হয় নাবালিকাকে। অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল তাকে।

অভিযোগ, বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। এরপর ধ’র্ষ’ণ করা হয় তাকে। এই ঘটনায় অভিযোগ উঠেছে নাবালিকার পরিচিত এক দূর সম্পর্কের আত্মীয়ের বিরুদ্ধে। নাবালিকার পরিবার জানাচ্ছে, পরিচিত হওয়ার সুবাদে সহজেই নাবালিকাকে ডেকে নিয়ে যায় ওই পরিচিত। তারপর নাবালিকার উপর যৌ’ন নির্যাতন চালায় সে। নাবালিকার পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নি পুলিশ। অভিযুক্ত আপাতত পলাতক।  

নির্যাতিতার পরিবার জানাচ্ছে, “যেহেতু ছেলেটাকে আমাদের মেয়ে চেনে, তাই ওর কথায় বিশ্বাস করে যায়। তারপর তো এই ঘটনা। অভিযুক্তের কড়া শাস্তি চাই আমরা”।

উল্লেখ্য, সম্প্রতি এক ঘটনায় উঠে আসে মালদহের নাম। ইংরেজবাজারে এক দশ বছরের নাবালিকাকে নৃশংসভাবে খু’ন করা হয়। সেই নাবালিকার মুণ্ড উদ্ধার হয় পাশের বাড়ির ছাদ থেকে আর দেহ উদ্ধার হয় ঝোপের মধ্যে থেকে। সেই ঘটনার তদন্তে এখনও ওই এলাকায় রয়েছে ফরেনসিক টিম। আর এরই মধ্যে ফের এই ধ’র্ষ’ণের ঘটনা সামনে এল।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles