Netaji Birth Anniversary: জিততে বাঙালি আবেগ, নেতাজি জয়ন্তীতে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ মোদীর

এই বছরেই বড় পরীক্ষার মুখোমুখি হচ্ছে বিজেপি। বাংলায় এখন‌ও পর্যন্ত কোনো দিনই গেরুয়া শক্তি সাম্রাজ্য গঠন করতে পারেনি। কিন্তু এবার পরিস্থিতি কিছুটা অনুকূল। কিছু একটা ঘটে যেতেই পারে।
আর এবার বঙ্গে পদ্ম ফুল ফোটানোয় দৃঢ় প্রতিজ্ঞ বিজেপি হাইকমান্ড। রাজ্যে ঘনঘন আসা-যাওয়া লেগে রয়েছে বিজেপির মাথাদের। বাংলায় বেশ কিছুদিনের এই যাতায়াতে বিজেপি নেতারা ইতিমধ্যেই বুঝে গেছেন বাংলা জেতা অন্য রাজ্যের মতো সহজ নয়। বড্ড শক্ত গাঁট! আর তাই বাঙালির মন জিততে দৃর প্রতিজ্ঞ দিল্লি।
আর তাই বাঙালি আবেগকে কাজে লাগিয়ে বাংলায় পদ্ম ফোটাতে চাইছে গেরুয়া শিবির।  দুর্গাপূজা শেষে বঙ্গের মন জিততে এবার নেতাজি সুভাষ জন্মজয়ন্তী উপলক্ষ্যে ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি বছরের প্রথম মাসেই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য কাল অর্থাৎ ৯ই জানুয়ারি, একদিনের সফরে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামীকাল তিনি কাটোয়ায় একটি জনসভা করবেন এরপর তিনি বর্ধমানে একটি রোড শো করবেন। তিনি দিল্লী ফিরে গেলে, নেতাজি জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এখন‌ও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর।
এরপর মোদী ফিরলেই ‌‌‌রাজ্যে দু’দিনের সফরসূচিতে আসার কথা রয়েছে বিজেপির চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র। বিজেপি দাবি করে জানিয়েছে সেইদিন তৃণমূলের অনেক নেতা-মন্ত্রীই পদ্ম শিবিরের ঝান্ডা হাতে তুলে নেবেন।

RELATED Articles