আর্থিক সাহায্য চেয়েছিলেন বন্ধুর কাছে, ফ্ল্যাটে যেতেই মা’দ’ক খাইয়ে বেহুঁশ করে গণধ’র্ষ’ণ তরুণীকে, গ্রেফতার ৪

বন্ধুর কাছে আর্থিক সাহায্য চাওয়াই কাল হয়ে দাঁড়াল। সাহায্য করার অজুহাতে ফ্ল্যাটে ডেকে তরুণীকে মা’দ’ক খাইয়ে বেহুঁশ করে গণধ’র্ষ’ণের অভিযোগ। সোমবার সকালে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তরুণীকে। তড়িঘড়ি ভর্তি করা হয় হাসপাতালে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার অশোকনগরে।

কী ঘটেছে গোটা ঘটনাটি?

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। রাত তিনটে নাগাদ অশোকনগর থানার টহলদারি ভ্যান হাবরা চৈতন্য কলেজ সংলগ্ন এলাকায় এক তরুণীকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

পুলিশি জেরায় তরুণী দাবী করেন, মায়ের অসুস্থতার জন্য আকাশ চক্রবর্তী নামে একজনের কাছে টাকা ধার চেয়েছিলেন তিনি। সেই টাকা দেওয়ার নাম করেই তাঁকে ডাকে আকাশ। টুকাই শিকদারের সুভাষপল্লির ফাঁকা বাড়িতে রবিবার রাত সাড়ে আটটা নাগাদ তাঁকে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, সেখানেই মা’দ’ক খাইয়ে তরুণীকে ধ’র্ষ’ণ করে আকাশ চক্রবর্তী, টুকাই শিকদার, তন্ময় পাল ও গোপাল পাল।

এরপরী কলেজের কাছে ঐ তরুণীকে ফেলে যায় তারা। অভিযোগ পাওয়া মাত্রই তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতার করা হয়েছে চারজনকে। এদিকে অবস্থার অবনতি হওয়ায় নির্যাতিতাকে পাঠানো হয়েছে বারাসত হাসপাতালে।

পুলিশকে কী জানান নির্যাতিতা?

ঘটনার বিষয়ে নির্যাতিতা বলেন, “ওরা সম্পর্কে বন্ধু হয়। আমি ওদের বলেছিলাম আমার কিছু টাকার প্রয়োজন। ওরা আমায় ডেকেছিল টাকা দেবে বলে। আমি যেতেই ওরা জোর করে আমায় মা’দ’ক মেশানো পানীয় খাওয়ায়। ওরা চারজন মিলে আমায় মারধর করে”।

হাসপাতালের চিকিৎসক বলেন, “ওকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওর শারীরিক অবস্থা আমরা খতিয়ে দেখছি। যাবতীয় শারীরিক চিকিৎসা আমরা শুরু করে দিয়েছি”।

এই ঘটনায় বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, “যারা গণধ’র্ষ’ণ করেছে তাঁদের ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। তদন্ত শুরু হয়েছে। আমি ওদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি”।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles