ফুচকা খেয়ে বি’ষক্রিয়া! মৃত্যু হল এক মহিলার, গুরুতর অসুস্থ শিশু-সহ ৫০ জন, প্রবল আতঙ্ক এলাকায়

ফুচকা খেয়েই হল বি’ষক্রিয়া। এর জেরে প্রাণ হারালেন এক মহিলা। গুরুতর অসুস্থ শিশু-সহ প্রায় ৫০ জন। হাসপাতালে চিকিৎসাধীন তারা। ফুচকা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। কী থেকে বি’ষক্রিয়া হল আর কীভাবেই বা মৃত্যু হল, তা জানতে মহিলার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ওই ফুচকা বিক্রেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কী ঘটেছে ঘটনাটি?

ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়ায়। জানা গিয়েছে, গত শুক্রবার রাতে নাকাশিপাড়ার মাঠপাড়া ও মকরখোলা এলাকায় এক বিক্রেতা ফুচকা বিক্রি করছিলেন। তার থেকে ফুচকা খান এলাকার অনেক মানুষ। স্থানীয় সূত্রে খবর, ফুচকা খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করতে শুরু করেন অনেকেই।

জানা গিয়েছে, রাতভর পেট ব্যাথা, বমি, জ্বরে কাবু হয়ে পড়েন একাধিক মানুষ। শনিবার সকালে তাদের অবস্থার অবনতি হওয়ার একে একে তারা ভর্তি হন বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে। তাদের মধ্যে এক মধ্য বয়স্ক মহিলার অবস্থা খুবই খারাপ হতে থাকে। কল্যাণীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। কিন্তু সেখানেই মৃত্যু হয় তাঁর। এখনও পর্যন্ত গুরুতর অসুস্থ ৫০ জন। এদের মধ্যে অনেক শিশুও রয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনায় ওই ফুচকা বিক্রেতাকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। হাসপাতালে বাড়ছে ভিড়। একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়ছেন। ফুচকা থেকে বি’ষক্রিয়া হয়ে কীভাবে মৃত্যু হল, তা জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। ফুচকা বিক্রেতার কঠোর শাস্তির দাবী তুলেছেন এলাকাবাসীরা। এমন ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles