২০২১ বিধানসভা নির্বাচন-এ তৃণমূলের সাথে জোট নয়, রাজ্যে একাই লড়বে আপ।

বিপুল জনসমর্থন পেয়ে সদ্য দিল্লি দখল করেছেন আপ (আম আদমি পার্টি) প্রধান অরবিন্দ কেজরীওয়াল। মুখ্যমন্ত্রী হিসাবে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসেছেন তিনি। প্রসঙ্গত, রাজ্যে সামনেই ২০২১ এর বিধানসভা নির্বাচন। আর তাই অন্যান্য রাজনৈতিক দলগুলির মতোই বিধানসভা নির্বাচনের জন্য তৈরি হচ্ছেন তাঁরা ।সম্প্রতি দিল্লির ক্ষমতায় আসার পর তৃতীয়বারের জন্য শপথ নিতে গিয়ে রামলীলা ময়দান থেকে কেজরিওয়াল ঘোষণা করেছিলেন আগামীতে তাঁদের পরিকল্পনা গোটা দেশে সংগঠনকে ছড়িয়ে দেওয়া। সেই মতোই এই রাজ্যসহ সারা দেশে মিসড কল দিয়ে সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া শুরু করে দিয়েছে আপ। ৯৮৭১০১০১০১ এই নম্বরে মিসড কল দিলেই আপ-এর সদস্য হওয়া সম্ভব।

তবে আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গে কীভাবে লড়াই করবে আপ? তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করেন আপ প্রধান হয়তো এরাজ্যে তার “বন্ধু” মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জোট গড়বেন কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিলেন আপ-এর রাজ্য নেতৃত্ব৷ এই বিষয়ে আপ-এর ওয়ার্কিং কমিটির সদস্য নাজির হোসেন সরকারকে জানান, “এই রাজ্যে কারও হাত ধরবে না আপ। সম্পূর্ণ ভিন্ন ধরনের রাজনীতি মানুষকে দিতে চান তাঁরা।” আর কেউ একসঙ্গে লড়তে চাইলে ? এই প্রশ্নের উত্তরে নাজির বলেন, “সম্ভবই নয়।”

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর