গতকালই শেষ হয়েছে ষষ্ঠ দফার নির্বাচন। এখনও দু’দফা বাকী। এরই মধ্যে চাঞ্চল্যকর দাবী করলেন আইএসএফের আব্বাস সিদ্দিকি। গতকাল, বৃহস্পতিবার, তিনি দাবী করেন যে তৃণমূলের মধ্যে এমন ৪০-৫০ জন বিধায়ক রয়েছেন, যারা জেতার পর বিজেপিতে চলে যাবেন। তাই তৃণমূলে ভোট দিয়ে লাভ নেই।
এই প্রসঙ্গ টেনে আব্বাস সিদ্দিকি বলেন, তৃণমূলে ভোট দেওা মানে বিজেপিকে জেতানো। তাই সংযুক্ত মোর্চাকে ভোট দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এদিন জোটসঙ্গী কংগ্রেসের বিরুদ্ধেও আক্রমণ শানান আব্বাস। তাঁর কথায়, “আমার তো মনে হয়, জোটেও সমস্যা রয়েছে। কেউ কেউ তলে তলে বিজেপির সঙ্গে কথা বলে রাখছে”। আব্বাসের এই চাঞ্চল্যকর মন্তব্য স্বাভাবিকভাবেই বেশ শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। তিনি এও বলেন যে তৃণমূল এখন বিজেপির বিরোধিতা করলেও, তাদের পশ্চিমবঙ্গ চিনিয়েছিল এই তৃণমূল কংগ্রেসই।





