‘অবিলম্বে ইউনুসের নোবেল কেড়ে নেওয়া হোক…’, বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের ঘটনায় সরব হয়ে হুঁশিয়ারি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার, নির্যাতন ক্রমে বেড়েই চলেছে। এমন ঘটনায় ভারত তো বটেই নানান পশ্চিমী দেশগুলির তরফেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে কড়া বার্তা দেওয়া হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যেন দেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দেওয়ার ঘটনায় কার্যত উদাসীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহম্মদ ইউনুস। এবার তাঁর নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার পক্ষে সওয়াল করলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনার মধ্যেই আবার গ্রেফতার করা হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভুকে। তাঁর বিরুদ্ধে আবার রাষ্ট্রদ্রোহের মামলা রুজু করা হয়েছে। তাঁর নিঃশর্ত মুক্তির দাবীতে যেমন বাংলাদেশের হিন্দুরা গর্জে উঠেছেন, তেমনই আবার সরব হয়েছেন এ দেশের সনাতনীরাও। চিন্ময় প্রভুর গ্রেফতারির প্রতিবাদ করে কড়া অবস্থান ভারতেরও। ইউনুস সরকারকে কঠোর বার্তা দিয়েছে দিল্লি সরকার।

এমন আবহে এবার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার ও চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে সরব হয়েছে মহম্মদ ইউনুসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবী তুললেন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, “উনি যে সরকারের মাথা হয়ে বসেছেন, তারা কিছুই করছে না। উনি তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশে যে অশান্তি চলছে, আমি নোবেল কমিটিকে বলতে চাই, ওঁর পুরস্কার এখনই কেড়ে নেওয়া হোক”।

অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “বাংলাদেশে যেভাবে অন্য ধর্মের উপর আক্রমণ চলছে, তাতে আমি মনে করছি, নোবেল কমিটির এই মুহূর্তে মহম্মদ ইউনুসের নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। যদিও জানি না, নোবেল কমিটির এমন কোনও নিয়ম আছে কি না। থাকলে অবিলম্বে তা প্রয়োগ করা উচিত ইউনুসের উপর। আন্তর্জাতিক মহল এ বিষয়ে নজর রাখছে। এই অসভ্যতা চলতে পারে না”।

চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারি নিয়ে বিজেপি সাংসদ বলেন, “শুনেছি চিন্ময় কৃষ্ণকে গ্রেফতার করে জেলে সাধারণ কয়েদিদের সঙ্গে রাখা হয়েছে। এটা কোনও সভ্য দেশে হতে পারে? ইসকন কর্তৃপক্ষ তো তাঁর প্রাণহানির আশঙ্কা করছে। তাঁকে আটকে রাখতে চাইলে তো গেস্ট হাউসে রাখতে পারত। ইউনুস সরকার সঠিক কাজ করছে বলে আমার মনে হয় না”।

আরও পড়ুনঃ ফের বড় দুর্ভোগ যাত্রীদের! আজ থেকে টানা তিনদিন বাতিল একাধিক লোকাল ট্রেন, বন্ধ থাকবে একগুচ্ছ এক্সপ্রেসও

ওপার বাংলায় হিন্দুদের উপর চলতে থাকে নির্মম অত্যাচারের তীব্র নিন্দা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “হিন্দুদের ওপর এই আক্রমণ আমি তীব্র নিন্দা করছি। যারা এই আক্রমণ চালাচ্ছেন তারা জেনে রাখুন, পৃথিবীর বিভিন্ন দেশে তাদের ধর্মীয় সম্প্রদায় আছে তারা মিলেমিশে থাকে যেমন আমাদের ভারত বর্ষ”। বাংলাদেশের এমন ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্যান্য বিজেপি নেতারাও।

RELATED Articles