ফের বড় দুর্ভোগ যাত্রীদের! আজ থেকে টানা তিনদিন বাতিল একাধিক লোকাল ট্রেন, বন্ধ থাকবে একগুচ্ছ এক্সপ্রেসও

সপ্তাহান্তে লোকাল ট্রেন বাতিল হওয়া যেন এখন এক রুটিনে পরিণত হয়েছে। ট্রেন বাতিলের জন্য প্রতিনিয়ত যাত্রীদের কীভাবে দুর্ভোগের শিকার হতে হয়, তা আর বলার অপেক্ষা রাখে না। এবার ফের এই সপ্তাহের শেষেও বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। এরই সঙ্গে আবার বাতিল একাধিক এক্সপ্রেসও।

আজ, শনিবার থেকে টানা তিনদিন বন্ধ থাকবে পূর্ব রেলের রুটের একাধিক লোকাল। কোথাও রেল সেতু সংস্কার তো কোথাও আবার সাবওয়ে তৈরির জন্য ট্রেন বাতিল হয়েছে বলে খবর। বেশ কিছু ট্রেনের যাত্রাপথও আবার বদল করা হয়েছে। কিছু ট্রেনের সময়সূচীতেও এসেছে বদল।

রেল সূত্রে খবর, হাওড়া শাখার কাটোয়া, তারকেশ্বর ও কৃষ্ণনগর-লালগোলা রুটের বেশ কিছু ট্রেন বাতিল হয়েছে। আজ, শনিবার থেকে সোমবার পর্যন্ত এই তিন রুটে ৩৬টি ট্রেন চলবে না বলে খবর। তারকেশ্বর শাখায় রেল সেতু সংস্কার হবে। সেই কারণে, আজ শনিবার হাওড়া থেকে তারকেশ্বর রুটে যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল- ৩৭৩৪৯, ৩৭৩৫১ আর তারকেশ্বর থেকে হাওড়া রুটে বাতিল ট্রেন হল- ৩৭৩৫৪।

আবার আগামীকাল রবিবার যে ট্রেনগুলি বাতিল হয়েছে, সেগুলি হল- হাওড়া-তারকেশ্বর ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫ এবং ৩৭৩১৭, শেওড়াফুলি-তারকেশ্বর ৩৭৪১১, ৩৭৪১৫, হাওড়া-আরামবাগ ৩৭৩৫৯, হাওড়া-গোঘাট ৩৭৩৭১, ডাউনে তারকেশ্বর-হাওড়া ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, তারকেশ্বর-শেওড়াফুলি ৩৭৪১২, ৩৭৪১৬, আরামবাগ-হাওড়া ৩৭৩৬০, গোঘাট-হাওড়া ৩৭৩৭২।  

একইভাবে আবার কাটোয়া রুটেও একটি রেল সেতুর সংস্কার হবে। এই জন্য আজ, শনিবার বাতিল হয়েছে কাটোয়া থেকে- ০৩০৬১, ০৩০৯৫, ০৩০৯৯ ও আজিমগঞ্জ থেকে- ০৩০৯৬, ০৩০৬২, আহমদপুর থেকে- ০৩১০০ ট্রেনগুলি।

এরই সঙ্গে একাধিক এক্সপ্রেস ট্রেনও বাতিল হয়েছে। সেগুলি হল- হাওড়া-দেরাদুন উপাসনা এক্সপ্রেস (১২৩২৭), দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস (১২৩২৮), ঝাঁসি-কলকাতা প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৮), কলকাতা-ঝাঁসি প্রথম স্বতন্ত্র সংগ্রাম এক্সপ্রেস (২২১৯৭), কামাক্ষা-গয়া উইকলি এক্সপ্রেস (১৫৬২০), গয়া-কামাক্ষা উইকলি এক্সপ্রেস (১৫৬১৯), নিউ দিল্লি-মালদা টাউন এক্সপ্রেস (১৪০০৪), মালদহ টাউন-নিউ দিল্লি (১৪০০৩)। আংশিকভাবে বন্ধ থাকবে মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস (১২১৭৮) ও হাওড়া চম্বল-মথুরা এক্সপ্রেস (১২১৭৭)।

আরও পড়ুনঃ হিন্দুদের উপর চরম নির্যাতন-অত্যাচার, প্রতিবাদে বাংলাদেশি রোগীদের চিকিৎসা বন্ধ করার সিদ্ধান্ত কলকাতার হাসপাতালের 

শুধু তাই নয়, কৃষ্ণনগর-লালগোলা সেকশনে আবার সাবওয়ে তৈরির কাজ হবে। সেই কারণে আপ ও ডাউন লাইনে কলকাতা-লালগোলা (০৩১৯৩, ০৩১৯৪) মেমু প্যাসেঞ্জার এবং কৃষ্ণনগর সিটি-আজিমগঞ্জ (০৩০১৯, ০৩০২০) প্যাসেঞ্জার স্পেশাল ট্রেন বাতিল করা হয়েছে বলে খবর। 

RELATED Articles