‘আমি আজ বিচারপতির চেয়ারে থাকলে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার নির্দেশ দিতাম…’ আর জি কর কাণ্ডে মমতাকে ধিক্কার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

Abhijit Ganguly Slammed Mamata Banerjee for R G Kar Case: আর জি কর কাণ্ডের জেরে গোটা রাজ্যে এই মুহূর্তে চরম উত্তেজনা। আজ, ১৪ আগস্ট প্রাক-স্বাধীনতার রাতে আর জি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাস্তায় নামছেন রাজ্যের মহিলারা। রাজ্যের নানান প্রান্তে মধ্যরাতে আন্দোলন করবেন মহিলারা। এর মধ্যে এবার এই ঘটনায় বিস্ফোরক দাবী করলেন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly Slammed Mamata Banerjee for R G Kar Case)

আজ, বুধবার আর জি করের ঘটনার প্রতিবাদে কলেজ স্কোয়ার থেকে আর জি কর পর্যন্ত ধিক্কার মিছিল করে বিজেপি। সেই মিছিল থেকেই সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “রাজ্যে নারীদের নিরাপত্তা নেই, অথচ অভিযুক্তকে শাস্তি দেওয়ার পরিবর্তে তাকে আড়াল করার চেষ্টা হচ্ছে। মুখ্যমন্ত্রী নিজে নেমে পড়েছেন তথ্য লোপাটের কাজে। আজ যদি আমি বিচারপতি হিসেবে চেয়ারে থাকতাম মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করার নির্দেশ দিতাম” (Abhijit Ganguly Slammed Mamata Banerjee for R G Kar Case)

বিজেপি সাংসদের দাবী, অবিলম্বে রাজ্যে ৩৫৬ ধারা প্রয়োগ করা উচিত। তিনি জানান এই ব্যাপারে তিনি রাজ্যপালের কাছে আর্জিও জানিয়েছেন। বাংলার মহিলাদের অসহায়ত্বের কথা বোঝাতে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “হাসপাতালের মধ্যে এই রাজ্যে ডিউটিরত ডাক্তারি ছাত্রীকে রেপ করে খুন করা হল। একবার ভাবুন, মৃত্যুর আগে মেয়েটির মধ্যে কী ধরনের অসহায়তা কাজ করেছে” (Abhijit Ganguly Slammed Mamata Banerjee for R G Kar Case)

আর জি কর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে । এই ঘটনায় সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই প্রসঙ্গে বিজেপি সাংসদ বললেন, “এই যে ছেলেটিকে ধরা হয়েছে, তার ডাক্তারি পরীক্ষা করা উচিত ছিল। দেহে কামড়, আঁচড়ের দাগ আছে কিনা, সেটা এক্ষেত্রে অত্যন্ত জরুরি ছিল। অথচ প্রমাণ লোপাটের জন্য পুলিশ সে সব করেনি। ফলে মামলাটি কোর্টে উঠলে অভিযুক্তর উকিল তো বলবে, ধর্ষণে প্রতিরোধ হিসেবে আঁচড়, কামড়ের দাগ থাকে। এর গায়ে তো সেরকম কোনও দাগ নেই। তাহলে বুঝতেই পারছেন, পুলিশ দিয়ে কীভাবে মামলার তথ্যপ্রমাণ নষ্ট করা হয়েছে” (Abhijit Ganguly Slammed Mamata Banerjee for R G Kar Case)

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায়, “মুখ্যমন্ত্রীর নির্দেশেই এই কাজ করেছে পুলিশ। তাই অবিলম্বে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জেরা করা উচিত” (Abhijit Ganguly Slammed Mamata Banerjee for R G Kar Case)

RELATED Articles