Mamata Banerjee Compared the Protest for R G Kar Case with Bangladesh Movement: আর জি কর কাণ্ডে গোটা রাজ্য উত্তাল। রাজ্যের নানান প্রান্তে চলছে বিক্ষোভ, আন্দোলন। প্রথমে এই আন্দোলন চিকিৎসকদের থাকলেও বর্তমানে তা গণআন্দোলনে পরিণত হয়েছে। দফায় দফায় আন্দোলন চালাচ্ছে বাম-বিজেপি-কংগ্রেস। এবার আর জি কর কাণ্ডে এই প্রতিবাদ আন্দোলন নিয়ে বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Compared the Protest for R G Kar Case with Bangladesh Movement)।
আজ, ১৪ আগস্ট মধ্যরাতে আর জি করের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামছেন রাজ্যের মহিলারা। রাত থাকবে মহিলাদের দখলে, এই কর্মসূচি ছড়িয়ে পড়েছে রাজ্যের নানান প্রান্তে। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় রাস্তায় নেমে আন্দোলন করবেন মহিলারা। এমন পরিস্থিতিতে বিরোধী আন্দোলনকে বাংলাদেশের ছাত্র আন্দোলনের সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee Compared the Protest for R G Kar Case with Bangladesh Movement)।
আজ, বুধবার প্রাক স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই আর জি কর কাণ্ডে বিরোধীদের আক্রমণ, সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মুখ খোলেন তিনি। মমতার কথায়, এমন আন্দোলন করে বাংলাদেশের ক্ষমতা দখল করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে। ভেবেছেন সেই ঘটনা টেনে এনে যদি ক্ষমতা দখল করতে পারেন। শুনে রাখুন, আমার ক্ষমতার মায়া নেই” (Mamata Banerjee Compared the Protest for R G Kar Case with Bangladesh Movement)।
এখানেই শেষ নয়, এদিন আবার পুলিশের কাজের ভূয়সী প্রশংসাও করেন তিনি। বলেন, “আসল খুনিকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশে ১৬৪ জনকে কাজে লাগিয়েছিল। গত একমাসের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়েছে। রবিবার অবধি সময় দিয়েছিলাম। তার আগেই সিবিআইয়ের হাতে গেল মামলা। রবিবারের মধ্যে মামলার কিনারা হোক। আমরা ফাঁসি চাই” (Mamata Banerjee Compared the Protest for R G Kar Case with Bangladesh Movement)।
মুখ্যমন্ত্রীর সংযোজন, “আমি যখন খবরটা পেলাম তখন আমি ঝাড়গ্রাম থেকে ফিরছি। সঙ্গে সঙ্গে কলকাতার পুলিশ কমিশনারকে ফোন করেছিলাম। মেয়েটির বাবা-মায়ের সঙ্গে কথা বললাম। সারা রাত ঘুমোতে পারিনি”। এদিন স্বাস্থ্য দফতরের প্রশংসাও শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।






