Abhijit Ganguly solved the long standing problem of Tamluk People: আদালত থেকে সোজা রাজনীতির ময়দানে নেমেছিলেন তিনি। বিচারব্যবস্থাকে বিদায় জানিয়ে জনপ্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে। ভোটে জিতে তমলুকের সাংসদ হয়েছেন। এখন আর কোর্টের মধ্যে নয়, বরং কোর্টের বাইরেও মানুষের সমস্যার কথা শুনতে হয় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। সাংসদ হয়েই এবার লক্ষ লক্ষ মানুষের এক বড় সমস্যা সমাধান করে দিলেন তিনি (Abhijit Ganguly solved the long standing problem of Tamluk People)।
তমলুকবাসীদের দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল ট্রেন পরিষেবা নিয়ে। তাদের অভিযোগ, দক্ষিণ-পূর্ব শাখায় ট্রেন চলাচলে খুব ভোগান্তি হয়। নির্দিষ্ট সময় মেনে চলাচল করে না ট্রেন। আর এর জেরে দুর্ভোগ বাড়ে যাত্রীদের। বিশেষ করে স্কুল, কলেজ যাত্রী থেকে শুরু করে অফিসযাত্রীদের ট্রেনের জন্য হয়রানির অন্ত নেই।
নিত্যযাত্রীদের এই সমস্যার কথা নানান মাধ্যম থেকে জানতে পারেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ভোটে জিতে সাংসদ হওয়ার পর তমলুকে গিয়েছিলেন তিনি। সেখানে তমলুক সদর শহরের নানান জায়গা ঘুরে দেখেন তিনি। মানুষের নানান সমস্যার কথা শোনেন তিনি। এর মধ্যে ছিল এই ট্রেন পরিষেবার সমস্যার কথাও (Abhijit Ganguly solved the long standing problem of Tamluk People)।
এদিন সংবাদমাধ্যমে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান, দক্ষিণ-পূর্ব রেল শাখায় ট্রেন চলাচল বেশ অনিয়মিত। এর ফলে সমস্যার মধ্যে রয়েছে মানুষ। তিনি জানান, তিনি জিএম-এর সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছেন। জিএম তাঁকে আশ্বাস দিয়েছেন এই সমস্যার দ্রুত সমাধান করবেন বলে (Abhijit Ganguly solved the long standing problem of Tamluk People)।
নবনির্বাচিত সাংসদের কথায়, “প্রায় দেড় বছর ধরে প্রতিদিন বিভিন্ন লোকাল ট্রেন খুবই দেরি করছে। মাঝেমধ্যে বাতিলও করে দিচ্ছে। আর দেরির পরিমাণ এক ঘণ্টা, কখনও দেড় ঘণ্টা পর্যন্ত। আমাদের জিএমের ফোন নম্বর জোগাড় করে ফোনে কথা বলি। উনি কথা দিয়েছেন যে দেখবেন যাতে ট্রেন সময়মতো চলাচল করে। মানুষের পাশে দাঁড়ানো বিজেপির কাজ, আমরা তা শুরু করে দিলাম” (Abhijit Ganguly solved the long standing problem of Tamluk People)।





