‘আমার বৃদ্ধ মা-বাবা, আমার ১১ বছরের মেয়ে, ৪ বছরের ছেলেকেও ছাড়ে নি বিজেপি…’, লোকসভায় দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য অভিষেকের

Abhishek Banerjee Accused BJP to Use Central Agencies against Oppositions: গতকাল, বুধবার লোকসভায় প্রস্তাবিত কেন্দ্রীয় বাজেট নিয়ে আলোচনার বৈঠক ছিল। এই বৈঠকে উপস্থিত ছিলেন নানান সাংসদরা। ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বাজেটের সমালোচনা তো তিনি করেনই, আবার বিজেপিকে কটাক্ষ করেন (Abhishek Banerjee Accused BJP to Use Central Agencies against Oppositions)

অভিষেকের কথায়, বাজেটের ‘টি’ অক্ষরটি আসলে ট্র্যাজেডির প্রতীক। আর বিষয়ে বলতে গিয়েই তিনি মোরবি ব্রিজ ভেঙে পড়া থেকে শুরু করে দিল্লির এয়ারপোর্টের ছাদ ভেঙে পড়া, রামমন্দিরের ছাদ থেকে জল পড়া, অটল সেতুতে ফাটল, বালাসোর ট্রেন দুর্ঘটনা-সহ নানান ট্রেন দুর্ঘটনা, মণিপুরের হিংসা ও আরও নানান প্রসঙ্গ টানেন। এরই সঙ্গে অভিষেকের দাবী, বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকেও নিজের কাজে ব্যবহার করছে। রাজনৈতিক স্বার্থে বিরোধী দলগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে বলে দাবী করেন এদিন অভিষেক (Abhishek Banerjee Accused BJP to Use Central Agencies against Oppositions)।   

সেই প্রসঙ্গেই তিনি বলেন, “আমাকেও হেনস্থা করা হয়েছে। শুধু আমার আর আমার স্ত্রীকে হেনস্থা করেই তারা থামেনি। আমার বৃদ্ধ বাবা-মা, আমার ব্যক্তিগত সহকারী, আমার আইনজীবীকেও ওরা ছাড়েনি। এমনকি আমার ১১ বছরের মেয়ে এবং ৪ বছরের ছেলেকেও ছাড়া হয়নি। বিজেপি আমার পিছনে ইডি আর সিবিআইকে লেলিয়ে দিয়ে গোটা দেশের সামনে একটা উদাহরণ তৈরি করতে চেয়েছিল” (Abhishek Banerjee Accused BJP to Use Central Agencies against Oppositions)

অভিষেকের মোদী ও শাহের এই পরিকল্পনা খোদ জনসাধারণই বানচাল করে দিয়েছে। অভিষেকের কথায়, “জনগণই দেশের মালিক, নেতারা নয়। বাংলার মানুষ, আমার লোকসভা কেন্দ্রর মানুষ আমায় তৃতীয়বারের জন্য ৭ লক্ষ ১০হাজার ভোটে জিতিয়েছে। তারা নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং বাকি দেশের সামনে একটা উদাহরণ তৈরি করেছে। এটাই জনগণের শক্তি। আমায় মাথা নোয়াতে হলে আমি জনগণের শক্তির সামনে মাথা নোয়াবো, ক্ষমতায় যারা আছে তাদের সামনে মাথা নোয়াবো না। ওদের এটা বুঝতে হবে” (Abhishek Banerjee Accused BJP to Use Central Agencies against Oppositions)

বলে রাখি, কয়লা দুর্নীতি থেকে শুরু করে বাংলায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এই কারণে একাধিকবার তাঁকে তলব করেছে কেন্দ্রীয় এজেন্সি। কয়লা কাণ্ডে তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কেও তলব করেছিল ইডি। আবার শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-সিবিআই জিজ্ঞাসাবাদ করে অভিষেকের মা-বাবাকেও। সেই প্রসঙ্গ টেনেই এদিন লোকসভায় বিজেপিকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee Accused BJP to Use Central Agencies against Oppositions)। 

RELATED Articles