লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) প্রায় দোরগোড়ায়। তৃণমূলের তরফে অনেকদিন আগেই সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও, বাকি বিরোধী দলগুলি তা এখনও করে নি। বিজেপির এখনও চারটি আসনে প্রার্থী দেওয়া বাকি। অন্যদিকে বাম, কংগ্রেস ও আইএসএফের মধ্যে জোট নিয়ে জট এখনও কাটে নি। ডায়মন্ড হারবারে এখনও প্রার্থী দেয় নি বিরোধীদের কেউই। ফলে সেখানে আপাতত ফাঁকা মাঠেই খেলতে নামছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
জানা গিয়েছে, আগামী ২৭, ২৮ ও ২৯ মার্চ আমতলার সাতটি বিধানসভার নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ওই বৈঠক থেকেই ভোটের ব্লু প্রিন্ট নেওয়া হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এই তিনদিন বেলা ৩টে থেকে ধারাবাহিক বৈঠক হওয়া কথা রয়েছে।
ডায়মন্ড হারবার কেন্দ্র রাজ্যের একটি অতি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র। সেখানে অভিষেকের (Abhishek Banerjee) প্রভাব নেহাতই কম নয়। ফলে তাঁর বিপক্ষে প্রার্থী ঘোষণা করতে বেশ কিছুটা সময় নিচ্ছে বিরোধী দলগুলি। বিজেপি সূত্রে খবর, এই ডায়মন্ড হারবার থেকে প্রার্থী হওয়ার জন্য প্রথমে তিন মহিলা বিজেপি নেত্রীকে বাছাই করা হয়েছিল। এদের মধ্যে ওই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতগাছি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক সোনালি গুহর নাম উঠে আসে আলোচনায়।
এই সোনালি গুহ মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন। অভিষেককে (Abhishek Banerjee) ছোটো থেকে দেখেছেন তিনি। ফলে তাঁর বিপক্ষে লড়াই দিতে সোনালি যে বেশ শক্তিশালী প্রার্থী তা বলাই বাহুল্য। তবে এই কেন্দ্র থেকে আবার প্রার্থী হিসেবে সদ্য বিজেপিতে যোগ দেওয়া কৌস্তভ বাগচি বা শঙ্কুদেব পণ্ডার নামও উঠে আসছে। অভিষেকের বিরুদ্ধে লড়াকু কোনও প্রার্থীকেই রাখতে চাইছে গেরুয়া শিবির।
অন্যদিকে, এই আসনটি আবার আইএসএফের জন্যই বরাদ্দ রেখেছে সিপিএম। জোট হয়ত এখনও হয়নি, কিন্তু তবুও এই আসন থেকে নওশাদ সিদ্দিকিকেই লড়াতে চাইছে বামেরা। কিছুমাস আগেই নএশাদ বলেছিলেন তিনি অভিষেকের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে চান। ডায়মন্ড হারবার কেন্দ্র ও অভিষেককে (Abhishek Banerjee) লড়াই দিয়ে বেশ আত্মবিশ্বাসী ভাঙড়ের বিধায়ক। তবে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
আবার কংগ্রেস প্রদেশ সভাপতি তথা বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী অবশ্য বলেছেন, এখনও প্রার্থী ঘোষণা বাকি রয়েছে। অধীরের কথায়, প্রার্থী অবশ্যই দেওয়া উচিত। তৃণমূলের সঙ্গে তালে তাল মিলিয়ে নাই হতে পারে। কিন্তু প্রার্থী দেওয়া হবে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার