Abhishek Banerjee on SSC verdict: কলকাতা হাইকোর্টের রায়ের জেরে এসএসসি নিয়োগ দুর্নীতিতে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় সরব শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে আদালত ও বিজেপিকে তুলোধোনা করেছেন। এবার আদালতকে তোপ দাগলেন তৃণমূল সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee on SSC verdict)।
গতকাল, বৃহস্পতিবার পুরুলিয়ায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, “একজন বিচারপতি, বিচারপতি থাকাকালীন বলেছেন, ‘বিজেপি অ্যাপ্রোচ মি, আই অ্যাপ্রোচ বিজেপি’। তার মানে বিজেপির সঙ্গে তিনি যোগাযোগে ছিলেন। আর সেই বিচারপতি যদি বিজেপিতে যান তাহলে ভারতবর্ষ থেকে কলকাতা হাই কোর্টকে তুলে দেওয়া উচিত” (Abhishek Banerjee on SSC verdict)।
তিনি এই প্রসঙ্গে আরও বলেন, “বেটিং-র নতুন মাত্রা অ্যাড করেছে কলকাতা হাই কোর্টের একাংশ। বিজেপির লোকেরা বেটিং করছেন। আর সেই বেটিংয়ের দোসর হিসাবে কাজ করছেন বিচারকের আসনে থাকা বিচারপতিরা” (Abhishek Banerjee on SSC verdict)।
শিক্ষকদের চাকরি বাতিলের প্রসঙ্গে (Abhishek Banerjee on SSC verdict) অভিষেক বলেন, “আদালতের তর্ক হিসাবে, যুক্তি হিসাবে যদি আমি দেখি এক হাজার, দেড় হাজার জন বাড়তি প্যানেলের বাইরে থেকে চাকরি পেয়েছেন, তাই পুরো প্যানেল বাতিল (Abhishek Banerjee on SSC verdict)। একজন বিচারপতি বিজেপিতে জয়েন করেছেন, তার মানে তো সব বিচারপতি বিজেপি হয়ে গেল তা আমি তো বলছি না। যদি আপনার যুক্তি ধরে নিই, তার মানে তাহলে তো তাই হচ্ছে। বিচারপতি বলেছেন, সবার চাকরি বাতিল করে দেওয়া হোক। তার দু’দিন আগে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, আমি সপ্তাহের শুরুতেই বোমা ফাটাব। একটা সপ্তাহ শুরু হয় কবে? সোমবার। রায় হয় কবে? সোমবার। এটা কি কাকতালীয়? আমি এই প্রশ্নটাই সাধারণ মানুষের কাছে রাখছি”।
তাঁর কথায়, “প্যানেলের বাইরে কিছু লোক চাকরি পেয়েছে বলে গোটা প্যানেলটাই বাতিল করে দিয়েছে। এটা দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। এমন বিষয় ভূ-ভারতে আমরা কোথাও দেখিনি। কলকাতা হাই কোর্টের একাংশ বিজেপির সঙ্গে যোগসাজশে রয়েছেন। তাঁদের কথায় বিচার ব্যবস্থা প্রভাবিত হয়ে রায় দিচ্ছে। কেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা হবে না” (Abhishek Banerjee on SSC verdict)?
এরপর চাকরিহারাদের আশ্বস্ত করে অভিষেক (Abhishek Banerjee on SSC verdict) বলেন, “যাদের চাকরি গিয়েছে তাঁদের অনুরোধ করব, আপনারা বিব্রত হবেন না। বিরত হবেন না। দলগতভাবে সর্বশক্তি প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে ছিল, থাকবে। যাঁরা মেধাযুক্ত, যাঁদের চাকরি প্রয়োজন, যাঁরা কষ্ট করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন, তাঁদের কারও চাকরি আমরা যেতে দেব না। আজ প্রতিশোধ নেওয়ার জন্য এই যে হাই কোর্টের অর্ডার, তার রন্ধ্রে রন্ধ্রে বিজেপির দুর্নীতি রয়েছে”।





