ভোট আবহে বড় ধাক্কা গেরুয়া শিবিরে, মনোনয়ন বাতিল বীরভূমের বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের, পথে কাঁটা রাজ্যই!

Debashis Dhar nomination cancelled: প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরকে বীরভূম থেকে প্রার্থী করেছিল বিজেপি। কিন্তু ভোটের আবহে বড় ধাক্কা খেল গেরুয়া শিবির। দেবাশিস ধরের সেই মনোনয়ন এবার বাতিল করা হল (Debashis Dhar nomination cancelled)। এবার সেই কেন্দ্র থেকে কে প্রার্থী হবেন? এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হবেন বলে ঠিক করেছেন প্রাক্তন আইপিএস।

কেন বাতিল হল মনোনয়ন (Debashis Dhar nomination cancelled)?

বিজেপি প্রার্থীর মনোনয়ন যে বাতিল (Debashis Dhar nomination cancelled) হতে পারে, এর ইঙ্গিত মিলেছিল গত ২৩ এপ্রিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বীরভূমে সভা করেন। সেই সভা থেকেই তিনি জানিয়েছিলেন, সদ্য চাকরি ছাড়া আইপিএস আধিকারিক দেবাশিস ধরকে ‘নো ডিউস সার্টিফিকেট’ দেয়নি রাজ্য। কিন্তু মনোনয়নপত্র জমার সময় সেই ছাড়পত্র জমা দেওয়া আবশ্যক বলেই জানা যায়।

এমন কিছু যে ঘটতে পারে (Debashis Dhar nomination cancelled), সেই আঁচ করে বীরভূমের জন্য দ্বিতীয় প্রার্থী নির্বাচন করেই রেখেছিল গেরুয়া শিবির। দেবাশিস ধরের বিকল্প প্রার্থী হিসেবে দেবতনু ভট্টাচার্যকে নির্বাচিত করে বিজেপি। রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় দেবতনু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বীরভূম কেন্দ্রের জন্য মনোনয়ন জমা দেন। সেই মনোনয়ন গৃহীত হয়েছে। অর্থাৎ বীরভূম থেকে এবার ভোটে বিজেপির হয়ে দেবাশিস ধর নন, লড়ছেন দেবতনু ভট্টাচার্য (Debashis Dhar nomination cancelled)।

তবে ছেড়ে দেওয়ার পাত্র নন দেবাশিস ধরও। তাঁর দাবী সুপ্রিম কোর্ট তাঁকে ছাড়পত্র দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও কেন বাতিল করা হল তাঁর মনোনয়ন (Debashis Dhar nomination cancelled)। এই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ হবেন তিনি, এমনটাই খবর। জানা গিয়েছে, সুপ্রিম কোর্টের একাধিক অভিজ্ঞ আইনজীবীদের একটি দল পৌঁছেছে বীরভূমে। বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নেবেন তারা।

বলে রাখি, একুশের বিধানসভা নির্বাচনের সময় কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল ৫ জনের। সেই সময় সেখানকার এসডিপিও ছিলেন দেবাশিস ধর। এই ঘটনায় তাঁর দিকে আঙুল তুলেছিল রাজ্য সরকার। এই ঘটনায় তাঁকে ক্লিনচিট দেয়নি রাজ্য। ফলস্বরূপ তাঁর মনোনয়ন বাতিল হল এবার (Debashis Dhar nomination cancelled)।

আরও অন্যান্য খবর