প্রসাদের বাসি খিচুড়ি খেয়ে অসুস্থ ৩৫ শিশু সহ শ’য়ে শ’য়ে গ্রামবাসী, বিষক্রিয়ার জেরে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

Villagers fell sick after eating Prasad’s khichuri: এবার বাসি খিচুড়ি খেয়ে বিষক্রিয়ার শিকার গ্রামবাসী। ‌ বীরভূমের সিউড়িতে খিচুড়ি খেয়ে অসুস্থ শিশুসহ অন্তত ১৫০ জন গ্রামবাসী। জানা গিয়েছে অসুস্থদের মধ্যে অন্তত ৩৫ জন শিশু (Villagers fell sick after eating Prasad’s khichuri)। অসুস্থ গ্রামবাসীদের ভর্তি করা হয়েছে নাকড়াকোন্দা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। অসুস্থদের চিকিৎসার জন্য গ্রামে একটি মেডিকেল দলও পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে বলা হয়েছে, কারো শারীরিক অবস্থা অবনতি ঘটলে তাদের সিউড়ি হাসপাতালে স্থানান্তরিত করতে হবে।

জানা যাচ্ছে, বুধবার রাতে বৈশাখের পরিবারসর উপলক্ষে সিউড়ির কাঁকরতলা থানার বড়রা গ্রামের বাগদিপাড়া লাইনপাড়ে রাত্রে খিচুড়ির আয়োজন হয়েছিল। সে সময় খিচুড়ি বেশি হয়ে যাওয়ায় খিচুড়ি প্রসাদ হিসেবে খেয়ে, বাড়িতে ও নিয়ে যান অনেকে। বৃহস্পতিবার সকালে সেই খিচুড়ি খান পাড়ার অনেক বাসিন্দারাই। সকালের দিকে তেমন কোন সমস্যা বোঝা যায়নি। তবে বিকেলে হতে না হতেই অসুস্থ হতে থাকেন গ্রামবাসীরা। অসুস্থ হয়ে পড়ে গ্রামবাসীদের অনেকেই (Villagers fell sick after eating Prasad’s khichuri)। সকলেই প্রায় বমি করতে শুরু করেন।

এলাকাবাসী শেখ জয়নাল জানান,”বাসি খিচুড়ি খেয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে (Villagers fell sick after eating Prasad’s khichuri)। আমরা সকলে এই বিপদের সময়ে তাঁদের পাশে আছি।”গ্রামবাসী কাঞ্চন অধিকারী বলেন, “খবর পেয়ে পঞ্চায়েত প্রধান থেকে তৃণমূলের সব কার্যকর্তা গ্রামে হাজির হয়েছেন। নাকড়াকোন্দা থেকে একটি মেডিক্যাল দলও গ্রামে পৌঁছেছে।”

চিকিৎসক সব্যসাচী রায়ের বক্তব্য, “গ্রামেই প্রথমে চিকিৎসা শুরু হয়েছে। এখনও পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে। হাসপাতালে শিশু-সহ ৩৫ জন ভর্তি। ওষুধে প্রাথমিকভাবে কাজ দিয়েছে। তবে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁদের সিউড়িতে পাঠানোর জন্য অ্যাম্বুল্যান্স রেডি করা আছে (Villagers fell sick after eating Prasad’s khichuri)। আমরা রোগীদের উপর নজর রাখছি।” প্রশাসনের তরফে খিচুড়ির নমুনা সংগ্রহ করে সেটি পরীক্ষার জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার পাত্রসায়র থানার হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুন্দি গ্রামে কালীপুজো হয়েছে। সেই প্রসাদ খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন গ্রামের মানুষজন। প্রসাদ খাওয়ার পরের দিনই গ্রামের মানুষদের একে একে শরীর খারাপ হতে থাকে। পেট ব্যথা, বমি, জ্বর শুরু হয় কালী পূজার প্রসাদ খেয়ে (Villagers fell sick after eating Prasad’s khichuri)। কালী পূজার প্রসাদ খেয়ে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের নিয়ে যাওয়া হয়েছিল পাত্রসায়র ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। কালী পূজার প্রসাদ খেয়ে অসুস্থ হয়েছিলেন প্রায় ১৬৮ জন গ্রামবাসী।

RELATED Articles